
স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর মাওলাগঞ্জ বাজার মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঞ্ছারামপুর শাখার সভাপতি মোহাম্মদ সামসুল হক সুমন এর সভাপতিত্বে ও মাওলানা মোঃ জাকির হোসাইন খাসনগরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। প্রধান আকর্ষণ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এমপি প্রার্থী সাইদ উদ্দিন খান জাবেদ।
বিশেষ মেহমান ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করিম।
আরো বক্তব্য রাখেন ইমরান হোসাইন নুর, মিডিয়া ব্যক্তিত্ব প্রেসক্লাব বাঞ্ছারামপুরের সিনিয়র সহসভাপতি আশেক এমরান, আলহাজ্ব কাজী মোহাম্মদ আলী, মুফতি সাজিদুল হক খায়েরী, মাওলানা শেখসাদী বিন আঃ মজিদ, মাওলানা নুরুদ্দিন, মাওলানা জমির হোসাইন সিদ্দিকী, মাওলানা সাইদুল ইসলাম মাদানী, মোবারক হোসাইন, মোঃ জামাল উদ্দিন, হাফেজ ফয়সাল আহমেদ বাবু, হাফেজ আশরাফ আলী প্রমূখ।
বক্তরা বাঞ্ছারামপুর উপজেলার থেকে হাতপাখায় ভোট দিয়ে সাইদ উদ্দিন খান জাবেদে বিজয় করার জন্য ভোটারদের আহ্বান জানান। তারা বলেন হাতপাখা জয়ী হলে বাঞ্ছারামপুর হবে সারা বাংলাদেশের মডেল উপজেলা।