1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
বাঞ্ছারামপুরে তেলের জন্য হাহাকার: তেল ব্যাবসায়ীদের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ - dainikprobahobancharampur
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৭:৩৭|
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আবু বকর সিদ্দিক পাভেল, উৎসবমুখর পরিবেশে বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা বাঞ্ছারামপুরে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের মিলনমেলা: আত্মবিশ্বাস, প্রস্তুতি ও অর্জনে ব্যতিক্রমী উদ্যোগ বাঞ্ছারামপুর তিতাস নদীর ভাঙন রোধে জরুরি তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে উদ্ধার এলজি ও চোরাই মোটরসাইকেল যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত।

বাঞ্ছারামপুরে তেলের জন্য হাহাকার: তেল ব্যাবসায়ীদের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬,
  • 431 Time View

বাঞ্ছারামপুরে তেলের জন্য হাহাকার: তেল ব্যাবসায়ীদের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ

স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় তেলের জন্য হাহাকার সৃষ্টি হয়েছে। হঠাৎ করেই ডিজেল, পেট্রোল ও অকটেনের সরবরাহ বন্ধ হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, পরিবহন চালক, ব্যাবসায়ী ও  কৃষকরা।

স্থানীয়রা অভিযোগ করছেন, কিছু অসাধু ডিলার সিন্ডিকেট করে তেল মজুত করছে ও অতিরিক্ত দামে বিক্রি করছে। বাঞ্ছারামপুর উপজেলায়  ফিলিং স্টেশন না থাকায় এই উপজেলার মানুষ স্থানীয় তেলের ডিলারদের ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক সংকটে ডিলারদের কাছেও তেল পাওয়া যাচ্ছে না। কোথাও পাওয়া গেলেও সরকারি রেটের চেয়ে দুই থেকে তিনগুণ বেশি দামে বিক্রি করা হচ্ছে।

মোটরসাইকেল চালক ইসমাইল ক্ষোভ প্রকাশ করে বলেন, “গত তিন দিন ধরে তেলের জন্য এক দোকান থেকে আরেক দোকানে ঘুরছি, কিন্তু কোথাও তেল বিক্রি করছে না। সবাই একই কথা বলে—‘তেল নাই’। আমাদের মতো যারা প্রতিদিন মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করি, আমরা কার্যত অচল হয়ে পড়েছি। আমার বন্ধুবান্ধবের কেউ এখন বাইক চালাতে পারছে না।”

স্থানীয় ব্যবসায়ী ফারুক বলেন, “তেলের অভাবে বাইক বাড়িতে রেখে দিতে বাধ্য হয়েছি। কোথাও তেলের কোনো সন্ধান নেই। প্রশাসন যদি নিজ উদ্যোগে তেল বিক্রির ব্যবস্থা করতো, তাহলে কোনো ডিলার সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করতে পারতো না।”

নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক তেল ব্যবসায়ী জানান, “বাজারে তেল না থাকায় আমরা নতুন করে আনতে পারছি না। কোথাও পাওয়া গেলেও সরকারি রেটের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে। প্রশাসনের কঠোর নজরদারী করছে। এই অবস্থায়  ভাড়া দিয়ে এনে বিক্রি করলে লাভ হবে না, এজন্য অনেকেই নতুন করে তেল আনছে না। আগে যা ছিল, তা দিয়েই এতদিন চলেছি।”

কলেজ শিক্ষার্থী রাকিব বলেন, “পরীক্ষা ও ক্লাসে যেতে খুব সমস্যায় পড়ছি। বাইক থাকলেও তেল না থাকায় ব্যবহার করতে পারছি না। এটা সাধারণ মানুষের জন্য এক ধরনের দুর্ভোগের চরম উদাহরণ।”

স্থানীয়রা অভিযোগ করছেন, কিছু অসাধু ডিলার সিন্ডিকেট করে তেল মজুত করছে এবং সুযোগ বুঝে অতিরিক্ত দামে বিক্রি করছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সংকট মোকাবিলায় কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বা পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন,

“অতিরিক্ত দামে যারা তেল বিক্রি করছে, আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ব্যবস্থা নিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork