1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আবু বকর সিদ্দিক পাভেল, উৎসবমুখর পরিবেশে বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা - dainikprobahobancharampur
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১:৫৩|
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আবু বকর সিদ্দিক পাভেল, উৎসবমুখর পরিবেশে বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা বাঞ্ছারামপুরে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের মিলনমেলা: আত্মবিশ্বাস, প্রস্তুতি ও অর্জনে ব্যতিক্রমী উদ্যোগ বাঞ্ছারামপুর তিতাস নদীর ভাঙন রোধে জরুরি তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে উদ্ধার এলজি ও চোরাই মোটরসাইকেল যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত।

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আবু বকর সিদ্দিক পাভেল, উৎসবমুখর পরিবেশে বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুন ১৯, ২০২৬,
  • 146 Time View

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আবু বকর সিদ্দিক পাভেল, উৎসবমুখর পরিবেশে বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা 

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় বাঞ্ছারামপুর উপজেলার কৃতি সন্তান আবু বকর সিদ্দিক পাভেলকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য নিষ্ঠা, ত্যাগ ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ আবু বকর সিদ্দিক পাভেলকে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর এ অর্জনে বাঞ্ছারামপুরের সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

আজ ১৯ জুন, বিকেল ৩টায় বাঞ্ছারামপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে তাঁকে সংবর্ধনা প্রদান করে। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয় নেতৃবৃন্দ বলেন, আবু বকর সিদ্দিক পাভেলের এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং বাঞ্ছারামপুরবাসীর জন্যও গর্বের বিষয়। নতুন দায়িত্বে তিনি যুবসমাজকে সংগঠিত করা এবং গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পৌর কৃষক দলের আহ্বায়ক মোঃ কাবিল মিয়া ও উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি মোঃ জাবেদ এর তত্বাবধানে বিএনপির উপজেলা কমিটির সহসভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ওমর ফারুক এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক পাভেল।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশ, উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার, উপজেলা জাসাসের আহ্বায়ক এম এ সালাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, মহিলা নেত্রী মিলি আক্তার, পৌর কৃষক দলের সদস্য সচিব মোঃ রুবেল, বিআরডিভির ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, যুবদলের সাবেক সহসভাপতি ভাগ্নে সোহেল মিয়া প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork