1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
*"BNP Network” কেন্দ্র করে বিএনপির বিজিএন: তৃণমূল ও কেন্দ্রে সংযোগ জোরদার* - dainikprobahobancharampur
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১:৫৭|
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আবু বকর সিদ্দিক পাভেল, উৎসবমুখর পরিবেশে বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা বাঞ্ছারামপুরে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের মিলনমেলা: আত্মবিশ্বাস, প্রস্তুতি ও অর্জনে ব্যতিক্রমী উদ্যোগ বাঞ্ছারামপুর তিতাস নদীর ভাঙন রোধে জরুরি তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে উদ্ধার এলজি ও চোরাই মোটরসাইকেল যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত।

*”BNP Network” কেন্দ্র করে বিএনপির বিজিএন: তৃণমূল ও কেন্দ্রে সংযোগ জোরদার*

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ২৯, ২০২৬,
  • 374 Time View

*”BNP Network” কেন্দ্র করে বিএনপির বিজিএন: তৃণমূল ও কেন্দ্রে সংযোগ জোরদার*

আলমগীর হোসেন

দেশব্যাপী তৃণমূলের সঙ্গে কেন্দ্রের সমন্বয় বাড়াতে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিশেষায়িত নেটওয়ার্ক “বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্ক (বিজিএন)” নিরলস কাজ করে যাচ্ছে। দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে পরিচালিত এই নেটওয়ার্কটি মূলত সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কার্যক্রমের মাধ্যমে কেন্দ্রীয় নীতিমালা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিচ্ছে।

নেটওয়ার্কটির নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বিজিএন একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, যেখানে কেন্দ্রীয় বার্তা দ্রুত সময়ে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

বিজিএনের কার্যক্রমের অন্যতম মাধ্যম “BNP Network” নামের একটি কেন্দ্রীয় ফেসবুক পেজ। এর পাশাপাশি দেশের প্রতিটি সংসদীয় আসনভিত্তিক আলাদা পেজও পরিচালিত হচ্ছে। যেমন “BNP Network, Brahmanbaria -6”। এসব পেজে দলের নীতিনির্ভর কন্টেন্ট, রাজনৈতিক অবস্থান এবং সমসাময়িক বিষয় নিয়ে প্রচারণা চালানো হয়। রিপোর্টটি প্রস্তুত করার সময় পর্যন্ত BNP Network নামক কেন্দ্রীয় পেজটিতে প্রায় ৩১ হাজার ফলোয়ার রয়েছে বলে জানা গেছে।

দলীয় সূত্রে আরও জানা যায়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে গড়ে ওঠা এই নেটওয়ার্কটি শুধু প্রচারণায় সীমাবদ্ধ নয়; বরং বিভিন্ন ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায়ও সক্রিয় ভূমিকা রাখছে। কেন্দ্র থেকে যাচাইকৃত তথ্য সংগ্রহ করে তা দ্রুত সময়ের মধ্যে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া অপপ্রচার ডিবাংক করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ডিজিটাল যুগে রাজনৈতিক যোগাযোগের ক্ষেত্রে এ ধরনের নেটওয়ার্ক দলীয় সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে পারে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork