1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
সংরক্ষিত নারী আসনে অ্যাডভোকেট ইসমত আরা সুলতানাকে এমপি হিসেবে দেখতে চায় ব্রাহ্মণবাড়িয়া বাসী। - dainikprobahobancharampur
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৩:৩০|
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনে অ্যাডভোকেট ইসমত আরা সুলতানাকে এমপি হিসেবে দেখতে চায় ব্রাহ্মণবাড়িয়া বাসী। বাঞ্ছারামপুরে প্রতীতি সংগীত নিকেতন এর বর্ষবরণ উৎসব উদযাপন বাঞ্ছারামপুরে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের কুফল নিয়ে মতবিনিময় সভা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বাঞ্ছারামপুরে হায়দরনগর গ্রামে কেরির বড়ি খেয়ে গৃহবধূর মৃত্যু, স্বামী হুমায়ুন পলাতক। বাঞ্ছারামপুর ছলিমাবাদে মরহুম কালু মিয়া মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমকালো আয়োজন বাঞ্ছারামপুরে ৫ মাদক কারবারী গ্রেফতার বাঞ্ছারামপুর প্রতারণায় ১৩ লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণ আত্মসাৎ: শ্বশুরবাড়ির ৪ জনের বিরুদ্ধে অভিযোগ তিন জন গ্রেফতার। বাঞ্ছারামপুরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, পরোয়ানাভুক্ত আরও ৪ গ্রেফতার বাঞ্ছারামপুর পৌর সভার উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাঞ্ছারামপুরে বাংলাদেশ স্কাউটস এর জাতীয় স্কাউট দিবস উপলক্ষে আনন্দ রেলী

সংরক্ষিত নারী আসনে অ্যাডভোকেট ইসমত আরা সুলতানাকে এমপি হিসেবে দেখতে চায় ব্রাহ্মণবাড়িয়া বাসী।

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ১৫, ২০২৬,
  • 280 Time View

সংরক্ষিত নারী আসনে অ্যাডভোকেট ইসমত আরা সুলতানাকে এমপি হিসেবে দেখতে চায় ব্রাহ্মণবাড়িয়া বাসী।

আলমগীর হোসেন বাঞ্ছারামপুর থেকে

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া উপজেলা কমিটি জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা আহ্বায়ক, বর্তমান  জাতীয়তাবাদী দল বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উপদেষ্টা জহিরুল হক (বিএ)  জহির চেয়ারম্যানের মেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা  দল বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি অ্যাডভোকেট  ইসমত আরা সুলতানাকে  সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ ও ব্রাহ্মণবাড়িয়া বাসী।

ছাত্র রাজনীতিতে অ্যাডভোকেট  ইসমত আরা সুলতানা ছিল বেশ সক্রিয়। তিনি ১৯৮৭-১৯৮৯ সাল পর্যন্ত সৈয়দাবাদ সরকারী কলেজ এবং ১৯৮৯-১৯৯১ সাল পর্যন্ত সরকারি মহিলা কলেজ ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতিতে ছিলেন সক্রিয়।

অ্যাডভোকেট ইসমত আরা সুলতানা বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দল (বিএনপি) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখায় ১২-১১-২০১০ সালে ১ম বার সভাপতি নির্বাচিত হন এবং ১২-০১-২০২২ সালে ২য় বার সভাপতি নির্বাচিত হয়ে বর্তমান পর্যন্ত উক্ত পদে বহাল আছেন । তিনি বর্তমানে পি.পি নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল- ২য় আদালত ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত আছেন। তার ক্যারিয়ারে রয়েছে বহু পদ পদবী, তিনি সাবেক সহ-আইন সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি)

ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। সাবেক সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। সাবেক সভাপতি: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, কসবা উপজেলা শাখা। সাবেক মহিলা বিষয়ক সম্পাদক,বাংলাদেশ জাতীয়তাবাদি আইনজীবী ফোরাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।

তিনি এরশাদ বিরোধী ও বিগত আওয়ামিলীগ  সরকার বিরোধী আন্দোলনে রাজপথে স্বক্রিয় ভাবে অংশগ্রহন করে এবং বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির, সহ- সমন্বয়কারীর দায়িত্ব পেয়ে ব্রাহ্মণবাড়িয়া- ৫ নবীনগরে নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করে এবং ব্রাহ্মণবাড়িয়া- ৩ (সদর-বিজয়নগর) সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি নির্বাচনী আসনে মহিলা দলের সমন্বয়ে ব্যাপক প্রচার প্রচারনা ও গণসংযোগ করে তাছাড়া ও ঢাকা-১৭ আসনে ০৩-০২-২০২৬ইং তারিখে ব্যাপক গণ সংযোগ ও প্রচার প্রচারনায় অংশ গ্রহণ করেন।

অ্যডভোকেট ইসমত আরা সুলতানা এলাকার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন। বিভিন্ন দলীয় ও সামাজিক প্রোগ্রামে অংশগ্রহণ করেন। সুখে দুঃখে মানুষের পাশে সাথী হয়ে থাকেন। অ্যাডভোকেট ইসমত আরা সুলতানার পিতা  জহিরুল হক  বিনাউটি ইউনিয়ন পরিষদের দুই বারের জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। তিনি কসবা ও আখাউড়া উপজেলার বিএনপি প্রতিষ্ঠা করেন ও দীর্ঘদিন জাগদল, বিএনপি-র আহবায়ক, সাধারণ সম্পাদক, সভাপতি ও জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচনী এজেন্ট এর দায়িত্ব পালন করেন এবং ১৯৮৬ সালে ব্রাহ্মণবাড়িয়া (৪) কসবা আখাউড়া থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করেন।

বিএনপি-র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, সাবেক ভাইস প্রেসিডেন্ট মরহুম বিচারপতি আবদুস সাত্তার ও সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি-র চেয়ারম্যান  মরহুমা বেগম খালেদা জিয়াকে তার গ্রামে নিয়ে আসেন। বিশাল সমাবেশ, খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করেন। কসবা আখাউড়ায়  জহিরুল হক (বি.এ) এর পরিবারকে, অনেকেই জিয়াউর রহমানের  পরিবার হিসেবে  অভিহিত করেন। এরশাদের শাসন আমলে এই পরিবার  জুলুম, নির্যাতনের স্বীকার হয়।

অ্যাডভোকেট ইসমত আরা সুলতানার বড় ভাই কবির আহমেদ বর্তমানে যুক্তরাজ্যে পরিবার নিয়ে বসবাস করছেন। কবির আহমেদ, কসবা থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ৯০ এর গণ আন্দোলন তার বিশাল ভূমিকা ছিলো। ৮০ ও ৯০ এর দশকে কবির  সৈয়দাবাদ সরকারি আদর্শ কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ৪ জন ভিপি ও জি.এস নির্বাচিত করার মূল কারিগর ছিল।তার  ছোট ভাই শরীফুল হক স্বপন বর্তমানে কসবা উপজেলা বিএনপি-র সাধারণ সম্পাক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্বনের রাজনৈতিক ক্যারিয়ারে একাধিক পদবী বহন করেছেন-

সাবেক সদস্য সচিব কসবা উপজেলা বিএনপি। ২ বারের  সদস্য সচিব , কসবা উপজেলা যুবদল। সিনিয়র সহ-সভাপতি, কসবা উপজেলা যুবদল। যুগ্ম সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল। যুগ্ম সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদল। সহ-সভাপতি সৈয়দাবাদ কলেজ শাখা ছাত্রদল।

কসবা উপজেলার মহিলা দলের  সাধারণ সম্পাদক সেলিনা আক্তার বলেন, দেশে নারী শিক্ষা উন্নয়নের জন্য, নারীদের ক্ষমতায়নের জন্য ইসমত আরা সুলতানা আপা কে নারী আসনে এমপি হিসেবে দেখতে চাই। নারীদের উন্নয়ন নারী শিক্ষা, নারীদের ক্ষমতায়ন, বাল্যবিবাহ ও নারীদের সকল সমস্যা নিয়ে তিনি আমাদের মাঝে কাজ করবে।

বিনাউটি ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হুসেন বলেন, তার বাবা জহিরুল হক অত্যন্ত ভালো মানুষ ছিল। সাবেক ইউপি চেয়ারম্যান হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, বিনাউটির রাস্তাঘাটের উন্নয়নের জন্য কাজ করেছে। তাঁর মেয়ে ইসমত আরা সুলতানা যদি বিএনপির থেকে নারী সংসদ সদস্য হয় তাহলে অত্যন্ত ভালো হবে।

কসবা উপজেলা  বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন বলেন, সুলতানা আপা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হয়ে নারীদের নিয়ে কাজ করলে অনেক ভালো হবে। আমরা চাই ওনাকে নারী সংসদ সদস্য, এমপি হিসেবে।

সোনিয়া সরকার রুমিবলেন, অ্যাডভোকেট ইসমত আরা সুলতানা কসবা উপজেলা বিএনপি, মহিলা দল ও ছাত্রদলের মূল কান্ডারী বলা যায়, তাই ওনাকে এমপি হিসেবে দেখতে চাই।

বিএনপির প্রবীন  নেতা ও কসবা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক জহিরুল হকের মেয়ে ইসমত আরা সুলতানা সাংবাদিকদের জানান, আমার বাবা সারাটা জীবন বিএনপির সাথে জড়িত ছিল, বিএনপি-ই আমার রাজনৈতির ঠিকানা। বাবার আদর্শে উজ্জীবীত হয়ে আমি রাজনীতিতে এসেছি। দল যদি আমাকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে মনোনীত করে তবে আমি নারী উন্নয়ন তথা ব্রাহ্মণবাড়িয়ার  সার্বিক উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করব।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork