1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ অফিসে সীমাহীন অনিয়ম টাকা নেওয়ার অভিযোগ হলো ডিজিএম ও মিটার রিডারের বিরুদ্ধে - dainikprobahobancharampur
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৩:২৮|
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনে অ্যাডভোকেট ইসমত আরা সুলতানাকে এমপি হিসেবে দেখতে চায় ব্রাহ্মণবাড়িয়া বাসী। বাঞ্ছারামপুরে প্রতীতি সংগীত নিকেতন এর বর্ষবরণ উৎসব উদযাপন বাঞ্ছারামপুরে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের কুফল নিয়ে মতবিনিময় সভা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বাঞ্ছারামপুরে হায়দরনগর গ্রামে কেরির বড়ি খেয়ে গৃহবধূর মৃত্যু, স্বামী হুমায়ুন পলাতক। বাঞ্ছারামপুর ছলিমাবাদে মরহুম কালু মিয়া মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমকালো আয়োজন বাঞ্ছারামপুরে ৫ মাদক কারবারী গ্রেফতার বাঞ্ছারামপুর প্রতারণায় ১৩ লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণ আত্মসাৎ: শ্বশুরবাড়ির ৪ জনের বিরুদ্ধে অভিযোগ তিন জন গ্রেফতার। বাঞ্ছারামপুরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, পরোয়ানাভুক্ত আরও ৪ গ্রেফতার বাঞ্ছারামপুর পৌর সভার উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাঞ্ছারামপুরে বাংলাদেশ স্কাউটস এর জাতীয় স্কাউট দিবস উপলক্ষে আনন্দ রেলী

বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ অফিসে সীমাহীন অনিয়ম টাকা নেওয়ার অভিযোগ হলো ডিজিএম ও মিটার রিডারের বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ৮, ২০২৬,
  • 58 Time View

বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ অফিসে সীমাহীন অনিয়ম 

টাকা নেওয়ার অভিযোগ হলো ডিজিএম ও মিটার রিডারের বিরুদ্ধে

আলমগীর হোসেন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর আওতাধীন বাঞ্ছারামপুর জোনাল অফিসে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অফিসটি যেন অনিয়মের এক অভয়ারণ্য হয়ে উঠেছে, যেখানে প্রতিনিয়ত নতুন নতুন অভিযোগের জন্ম হচ্ছে।

সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত অভিযোগটি উঠেছে জোনাল অফিসের বর্তমান ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) গোলাম মুর্তজা এবং মিটার রিডার জাহাঙ্গীরের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরশিবপুর গ্রামে বকেয়া বিদ্যুৎ বিলের অজুহাতে কিছু গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করেন মিটার রিডার জাহাঙ্গীর। তবে নিয়ম অনুযায়ী, লাইন বিচ্ছিন্ন করার ক্ষমতা একজন মিটার রিডারের নেই বলে জানিয়েছেন সচেতন মহল।

শুধু সংযোগ বিচ্ছিন্ন করেই থেমে থাকেননি তিনি। অভিযোগ রয়েছে, “লাইন বিচ্ছিন্নের জরিমানা” নাম করে বহু গ্রাহকের কাছ থেকে টাকা আদায় করেন জাহাঙ্গীর। পরে সেই টাকা গ্রহণের পরপরই পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করে দেন। স্থানীয়দের দাবি, এই কর্মকাণ্ডে অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরও যোগসাজশ রয়েছে।

গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতির পরিবর্তন ঘটে। বিষয়টি টের পেয়ে অভিযুক্ত মিটার রিডার জাহাঙ্গীর দ্রুত গ্রাহকদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেন।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর স্বীকার করেন, “কাজের ক্ষেত্রে আমরা অনেক কিছুই করি। টাকা নিয়েছিলাম, এটা আমার ভুল হয়েছে। পরে টাকা ফেরত দিয়ে দিয়েছি।”

অন্যদিকে, এ বিষয়ে জানতে চাইলে জোনাল অফিসের ডিজিএম গোলাম মুর্তজা অভিযোগগুলোকে “ছোট বিষয়” বলে উড়িয়ে দেন। তিনি বলেন, “এসব বিষয় ভিডিও করে হাইলাইট করার কোনো মানে হয় না। আপনার কিছু বলার থাকলে লিখিত অভিযোগ নিয়ে আসেন।”

সাংবাদিকদের একাধিক প্রশ্নের মুখে তিনি স্পষ্ট জবাব না দিয়ে এড়িয়ে যান। এমনকি একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ক্যামেরা বন্ধ করার হুমকি দেন এবং সাংবাদিককে অবমাননাকর মন্তব্যও করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork