
বাঞ্ছারামপুর ছলিমাবাদে মরহুম কালু মিয়া মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমকালো আয়োজন
আলমগীর হোসেন বাঞ্ছারামপুর থেকে
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদে মরহুম কালু মিয়া মেম্বার স্মৃতি এক জমকালো ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। “ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম কালু মিয়া মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬” শিরোনামে আয়োজিত এ প্রতিযোগিতা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।
আজ ১১ এপ্রিল ২০২৬ (রোজ: শনিবার) ছলিমাবাদ এলাকায় এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । খেলাটি অনুষ্ঠিত হয় ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে, যেখানে অংশগ্রহণ করে শক্তিশালী দুই দল—
ছলিমাবাদ তরুণ্যের একাদশ ও ছলিমাবাদ গ্রুপ অব কিংস। টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, খেলাটি সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।
১১ নং ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মরহুম কালু মিয়া মেম্বার এর সুযোগ্য সন্তান মোঃ আজিজুর রহমান এর সভাপতিত্বে ও বাঞ্ছারামপুর কলেজ শাখার ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক আহম্মেদ ও উপজেলা জাসাসের আহ্বায়ক এম এ সালাম এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৬ এম এ খালেক পিএসসি, প্রধান মেহমান ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট রফিক সিকদার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট জিয়া উদ্দিন জিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি একেএম মুছা, কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রাণী সম্পদ সম্পাদক আবু বকর সিদ্দিক পাভেল, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ মতিউর রহমান জালু, জেলা বিএনপির সদস্য ভিপি দেওয়ান নাজমুল হুদা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা। টুর্নামেন্টের সভাপতি উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ আশাবুদ্দিন , টুর্নামেন্টের সহসভাপতি ছলিমাবাদ ইউনিয়ন যুবদলের নেতা হযরত আলী। ছলিমাবাদ ইউনিয়ন যুবদল নেতা মোঃ খায়ের উদ্দিন, ছলিমাবাদ ইউনিয়ন যুবদল নেতা মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা শহীদ জিয়া পরিষদের ক্রিড়া সম্পাদক মোঃ হানিফ, ছলিমাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ চান বাদশার সার্বিক সহযোগিতায় অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ বোরহান উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মিহির, উপজেলা বিএনপির সদস্য জয়নাল আবেদীন, দরিয়াদৌলত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, আইয়ূবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, দরিয়াদৌলত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম, দরিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল করিম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ ওয়াছে উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আওলাদ হোসেন মোল্লা, যুবদল নেতা গিয়াস উদ্দিন, উপজেলা তাতীদলের আহ্বায়ক হারুন মিয়া, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ মনিরুল ইসলাম, শহীদ জিয়া পরিষদের সভাপতি বিপ্লব আহমেদ, শিক্ষা কর্মকর্তা মোঃ এটিও আউয়াল, ছলিমাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি বিল্লাল হোসেন, তাতীদলের সভাপতি আবদুল আউয়াল, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুস সামাদ মেম্বার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হান্নান উদ্দিন সোহাগ, ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ স্বপন মিয়া, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক বাবুল মিয়া, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাসান মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা জাকির হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি ধানু মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, ইউনিয়ন তাতীদলের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহরাব, বিএনপি নেতা মমিন ফকির, বিএনপি নেতা ফজু মিয়া, বিএনপি নেতা মোনাফ মিয়া, জামাল মেম্বার, ফরিদ মেম্বার, সৈয়দ মোঃ দস্তগীর, ব্রাজিল প্রবাসী আতশ মিয়া, সৌদি প্রবাসী বিল্লাল হোসেন, কমলপুরের কেফায়াত উল্লাহ, পাঠামারার বাদল মিয়া, সাতবিলার জালাল মিয়া প্রমূখ। ধারা ভাষ্যকার ছিলেন হোমনা থেকে আগত কবি দেলোয়ার হোসেন।
গ্রামীণ পর্যায়ে এমন ক্রীড়া আয়োজন তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
টুর্ণামেন্টের সৌজন্যে ছিলেন ছলিমাবাদের বিশিষ্ট ব্যবসায়ী আশিক এন্টারপ্রাইজ।