1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
হোগলাকান্দি কান্দাপাড়া দূরন্ত ক্লাবের উদ্যোগে ফুটবল প্রীতি ম্যাচ ২০২৬ অনুষ্ঠিত - dainikprobahobancharampur
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১:৫৫|
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আবু বকর সিদ্দিক পাভেল, উৎসবমুখর পরিবেশে বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা বাঞ্ছারামপুরে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের মিলনমেলা: আত্মবিশ্বাস, প্রস্তুতি ও অর্জনে ব্যতিক্রমী উদ্যোগ বাঞ্ছারামপুর তিতাস নদীর ভাঙন রোধে জরুরি তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে উদ্ধার এলজি ও চোরাই মোটরসাইকেল যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত।

হোগলাকান্দি কান্দাপাড়া দূরন্ত ক্লাবের উদ্যোগে ফুটবল প্রীতি ম্যাচ ২০২৬ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, মার্চ ২৭, ২০২৬,
  • 485 Time View

হোগলাকান্দি কান্দাপাড়া দূরন্ত ক্লাবের উদ্যোগে ফুটবল প্রীতি ম্যাচ ২০২৬ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

খেলা হোক মাদক ও সন্ত্রাস মুক্তির আধুনিক সমাজ গড়ার হাতিয়ার। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই প্রীতি ম্যাচটি স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার হোগলাকান্দি কান্দাপাড়া পাড়া দূরন্ত ক্লাব এর উদ্যোগে আজ শুক্রবার প্রীতি ফুটবল ম্যাচ ২০২৬ অনুষ্ঠিত হয়।  “ খেলাটি দেখতে আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হন।

হোগলাকান্দি কান্দাপাড়ার বিশিষ্ট সমাজসেবক কামাল চান এর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জনাব জসীম উদ্দিন (এলএলবি অনার্স, এলএলএম)। বিশেষ অতিথি ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম,  বজলুর রহমান,  বাহার উদ্দিন (প্রবাসী),  ইঞ্জিনিয়ার রাসেল আহমেদ, রফিকুল ইসলাম,  লিটন রানা,  সামছুল হক ও মোসলেম উদ্দিন, সাইদুর রহমান, মোঃ রিপন, এরশাদ উল্লাহ, গোলাম মহিউদ্দিন, পৌর সভার লাইসেন্স পরিদর্শক আবুল হাসেম, আলমগীর হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সমাজে তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন যুব সমাজকে সুস্থ ও ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতি  কামাল চানঁ উপস্থিত খেলোয়াড় ও উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে বলেন অবশ্যই খেলাধুলা যুব সমাজকে মাদকমুক্ত ও সুস্থ্য সাভাবিক জীবন গড়তে সহায়ক ভূমিকা রাখবে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত জরুরী। খেলাধুলা যদি মনোনিবেশ করা হয় তাহলে মাদকসহ জীবন নষ্টকারী কোন কিছুতে জড়িত হওয়ার সম্ভাবনা নাই। খেলাধুলা না থাকলে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হতে পারে, তাই আমরা খেলাধুলাকে গুরুত্ব দেওয়ার জন্য।

অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য  জামাল চাঁন,  সোহেল রানা, মোশাররফ হোসেন, ত সভাপতি  নিজাম উদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক  মনির হোসেন, তারিকুল ইসলাম।

পরিচালনায় ছিলেন কবির হোসাইন (ইদন),  আজহারুল হক ও তাজুল ইসলাম। এছাড়া সিনিয়র সহ-সভাপতি জনাব আবু কালাম চান, নাঈম আহম্মেদ (রাফি) অনুষ্ঠানটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

খেলার শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়া কার্যক্রম অব্যাহত থাকবে।

“মাদকের বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে”—এই স্লোগানে মুখরিত ছিল পুরো আয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork