1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
বাঞ্ছারামপুরে হায়দরনগর গ্রামে কেরির বড়ি খেয়ে গৃহবধূর মৃত্যু, স্বামী হুমায়ুন পলাতক। - dainikprobahobancharampur
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৩:১০|
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আবু বকর সিদ্দিক পাভেল, উৎসবমুখর পরিবেশে বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা বাঞ্ছারামপুরে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের মিলনমেলা: আত্মবিশ্বাস, প্রস্তুতি ও অর্জনে ব্যতিক্রমী উদ্যোগ বাঞ্ছারামপুর তিতাস নদীর ভাঙন রোধে জরুরি তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে উদ্ধার এলজি ও চোরাই মোটরসাইকেল যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত।

বাঞ্ছারামপুরে হায়দরনগর গ্রামে কেরির বড়ি খেয়ে গৃহবধূর মৃত্যু, স্বামী হুমায়ুন পলাতক।

Reporter Name
  • Update Time : সোমবার, এপ্রিল ১৩, ২০২৬,
  • 369 Time View

বাঞ্ছারামপুরে হায়দরনগর গ্রামে কেরির বড়ি খেয়ে গৃহবধূর মৃত্যু, 

স্বামী হুমায়ুন পলাতক।

আলমগীর হোসেন বাঞ্ছারামপুর থেকে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার হায়দরনগর দক্ষিণ পাড়া গ্রামে মরজিনা আক্তার (স্বামী: হুমায়ুন কবির) নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে।

রবিবার (১২ এপ্রিল) তিনি কেরির বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।

পরে বিকেল আনুমানিক ৪টার দিকে ঢাকা নেওয়ার পথে ফেরিঘাট এলাকায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহ ও স্বামীর একাধিক বিয়েকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মরজিনা আক্তারের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চলছিল। অভিযোগ রয়েছে, স্বামী হুমায়ুন কবির ছেলে সন্তানের আশায় একাধিক বিয়ে করেন। তার আগের স্ত্রী ঝরনা বেগমও রয়েছেন।

এছাড়া এলাকাবাসীর দাবি, অতীতে মরজিনাকে আগুন দিয়ে হত্যার চেষ্টার ঘটনাও ঘটে। রমজান মাসে তার মাথায় কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ উঠেছে।

নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের আগেও মরজিনার ওপর নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে পূর্বে একটি মামলাও করেছিলেন বলে জানা গেছে।

রবিবার স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছিল। সেখানে দেড় বছরের সন্তানসহ মরজিনাকে ৫ লাখ টাকা দেওয়ার প্রস্তাব আসে বলে জানা যায়। এ ঘটনার পরই মরজিনা আক্তার কেরির বড়ি খেয়ে আত্মহত্যার পথ বেছে নেন বলে অভিযোগ করেছেন স্বজনরা।

সালিশে ছিলেন,ফিরিজ মিয়া, বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ  জহির, সাদ্দাম মিয়া,মোহাম্মদ জামাল মিয়া,জোহর আলী,মোছলেম,হুমায়ুনসহ অনেকে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork