1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
বাঞ্ছারামপুর প্রতারণায় ১৩ লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণ আত্মসাৎ: শ্বশুরবাড়ির ৪ জনের বিরুদ্ধে অভিযোগ তিন জন গ্রেফতার। - dainikprobahobancharampur
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১:৫৫|
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আবু বকর সিদ্দিক পাভেল, উৎসবমুখর পরিবেশে বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা বাঞ্ছারামপুরে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের মিলনমেলা: আত্মবিশ্বাস, প্রস্তুতি ও অর্জনে ব্যতিক্রমী উদ্যোগ বাঞ্ছারামপুর তিতাস নদীর ভাঙন রোধে জরুরি তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে উদ্ধার এলজি ও চোরাই মোটরসাইকেল যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত।

বাঞ্ছারামপুর প্রতারণায় ১৩ লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণ আত্মসাৎ: শ্বশুরবাড়ির ৪ জনের বিরুদ্ধে অভিযোগ তিন জন গ্রেফতার।

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ১১, ২০২৬,
  • 496 Time View

বাঞ্ছারামপুর  প্রতারণায় ১৩ লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণ আত্মসাৎ: শ্বশুরবাড়ির ৪ জনের বিরুদ্ধে অভিযোগ তিন জন গ্রেফতার।

স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় প্রবাসীর কষ্টার্জিত প্রায় ১৩ লাখ ৮০ হাজার টাকা ও  ১১ ভরি স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে স্ত্রীসহ শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হয়েছে।পরে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ  ৩িন জনকে গ্রেফতার করে কিন্তু প্রধান আসামি নাজমা বেগম পলাতক বলে জানান মডেল থানার পুলিশ।

মামলার বাদী গিয়াস উদ্দিন জানান, তার ছেলে কাতার প্রবাসী মাইন উদ্দিনের সঙ্গে ২০২২ সালে নাজমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পরপরই মাইন উদ্দিন জীবিকার তাগিদে বিদেশে চলে যান। প্রবাসে থাকাকালে তিনি স্ত্রীর ভরণপোষণ ও ভবিষ্যতে জমি কেনার উদ্দেশ্যে বিভিন্ন সময়ে স্ত্রীর ও শ্বশুর স্বপন মিয়ার ব্যাংক হিসাবে লাখ লাখ টাকা পাঠান।

তদন্তে জানা যায়, নাজমা আক্তার তার স্বামীকে না জানিয়ে ২০২৪ সালের ২০ নভেম্বর গোপনে তালাক প্রদান করেন। কিন্তু বিষয়টি গোপন রেখে পরবর্তীতে স্বামীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক বজায় রাখেন এবং তার কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার গ্রহণ করতে থাকেন।

২০২৫ সালের জানুয়ারিতে দেশে ফিরে মাইন উদ্দিন তার স্ত্রীর জন্য প্রায় ৪ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন উপহার নিয়ে আসেন পূর্বে বিয়ের সময় ৭ ভরি স্বর্ণ দিয়েছেন। পরে তিনি স্ত্রীর বাড়িতে গেলে নাজমা আক্তার ও তার পরিবারের সদস্যরা তালাকের বিষয়টি প্রকাশ করেন এবং ভয়ভীতি প্রদর্শন করে তালাকনামায় স্বাক্ষর নিতে বাধ্য করেন বলে অভিযোগ ওঠে। একই সঙ্গে তার প্রেরিত টাকা ও স্বর্ণ ফেরত চাইলে তারা অস্বীকৃতি জানান।

তদন্তে আরও উঠে আসে, নাজমা আক্তার ও তার বাবা স্বপন মিয়ার ব্যাংক হিসাবে প্রবাস থেকে পাঠানো মোট প্রায় ১১ লাখ ৬৪ হাজার টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন মাধ্যমে আরও অর্থ লেনদেনের প্রমাণ মিলেছে। সব মিলিয়ে প্রায় ১৩ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

সিআইডির তদন্তে দেখা যায়, নাজমা আক্তার, জাহিদ মিয়া, স্বপন মিয়া ও ছালেখা বেগম পরস্পর যোগসাজশে প্রতারণা, বিশ্বাসভঙ্গ, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে এই অর্থ ও স্বর্ণ আত্মসাৎ করেছেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১০৯/৪২০/৪০৬/৩৮৬/৫০৬(২)৩৪ ধারার অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

তবে অভিযোগে উল্লেখিত ৩৪৭ ও ৩৮০ ধারার অপরাধের প্রমাণ পাওয়া যায়নি। একইসঙ্গে সাহিদা বেগম নামে আরেক অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।স্থানীয়ভাবে একাধিকবার আপোষ-মীমাংসার চেষ্টা করা হলেও বিবাদীদের অসহযোগিতার কারণে তা ব্যর্থ হয়। পরবর্তীতে গত ২৩ মার্চ ২০২৫ তারিখে বাদী আদালতে মামলা দায়ের করেন।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াছিন   জানিয়েছেন, সাক্ষ্য-প্রমাণ, ব্যাংক স্টেটমেন্ট ও পারিপার্শ্বিক তথ্য বিশ্লেষণ করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং এ বিষয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork