1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
বাঞ্ছারামপুরে ৫ মাদক কারবারী গ্রেফতার - dainikprobahobancharampur
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৩:১২|
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আবু বকর সিদ্দিক পাভেল, উৎসবমুখর পরিবেশে বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা বাঞ্ছারামপুরে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের মিলনমেলা: আত্মবিশ্বাস, প্রস্তুতি ও অর্জনে ব্যতিক্রমী উদ্যোগ বাঞ্ছারামপুর তিতাস নদীর ভাঙন রোধে জরুরি তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে উদ্ধার এলজি ও চোরাই মোটরসাইকেল যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত।

বাঞ্ছারামপুরে ৫ মাদক কারবারী গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ১১, ২০২৬,
  • 355 Time View

বাঞ্ছারামপুরে ৫ মাদক কারবারী গ্রেফতার 

আলমগীর হোসেন বাঞ্ছারামপুর থেকে

বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৩৬ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকবিরোধী অভিযানে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানার তিনটি টিম পৃথক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে ছলিমাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভুরভুরিয়া পশ্চিমপাড়া এলাকায় আলাউদ্দিনের টিনসেড ঘর, ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মাছিমনগর এলাকায় আল-আমিনের বাড়ির সামনে এবং ফরদাবাদ ইউনিয়নের চর লহনিয়া থেকে তিলককান্দি গামী সড়কের একটি স্থানে অভিযান চালানো হয়। অভিযানকালে ঘটনাস্থল থেকে ৫ জন মাদক কারবারীকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে সর্বমোট ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— কুমিল্লার হোমনা উপজেলার দৌলতপুর গ্রামের বাহারম বাদশা, রামকৃষ্ণপুর গ্রামের কামরুল হাসান, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাছিমনগর গ্রামের বাহাদুর মিয়া, একই এলাকার ময়না আক্তার এবং কুমিল্লার চান্দের চর ইউনিয়নের শফিকুল ইসলাম। এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় পৃথক তিনটি মাদক মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork