1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
বাঞ্ছারামপুরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, পরোয়ানাভুক্ত আরও ৪ গ্রেফতার - dainikprobahobancharampur
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ২:২৯|
শিরোনামঃ
যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত। বাঞ্ছারামপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু, দেওয়া হবে ৪৮ হাজারের বেশি শিশুকে সংরক্ষিত নারী আসনে অ্যাডভোকেট ইসমত আরা সুলতানাকে এমপি হিসেবে দেখতে চায় ব্রাহ্মণবাড়িয়া বাসী। বাঞ্ছারামপুরে প্রতীতি সংগীত নিকেতন এর বর্ষবরণ উৎসব উদযাপন বাঞ্ছারামপুরে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের কুফল নিয়ে মতবিনিময় সভা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বাঞ্ছারামপুরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, পরোয়ানাভুক্ত আরও ৪ গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬,
  • 191 Time View

বাঞ্ছারামপুরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, পরোয়ানাভুক্ত আরও ৪ গ্রেফতার

স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। আটককতরা হলো রতনপুর নবীনগরের মোবারক হোসেন (২৯), জয়কালীপুর বাঞ্ছারামপুরের সজুন (৩৯), জয়কালীপুর বাঞ্ছারামপুরের ছালাম (৩০)। একই সঙ্গে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৪ জন পরোয়ানাভুক্ত আসামিকেও আটক করা হয়েছে। পরোয়ানাভুক্তরা হলো রূপসদী বাঞ্ছারামপুরের জাহিদ মিয়া, রূপসদী বাঞ্ছারামপুরের স্বপন মিয়া (৫০),  রূপসদী বাঞ্ছারামপুরের সালেহা, জগন্নাথপুর বাঞ্ছারামপুরের সাহেনা (৫৩)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস টিম উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রাস্তার ওপর সন্দেহভাজন অবস্থায় তিনজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে চলমান থাকবে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork