1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
বাঞ্ছারামপুর পৌর সভার উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত - dainikprobahobancharampur
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৩:১৮|
শিরোনামঃ
যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত। বাঞ্ছারামপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু, দেওয়া হবে ৪৮ হাজারের বেশি শিশুকে সংরক্ষিত নারী আসনে অ্যাডভোকেট ইসমত আরা সুলতানাকে এমপি হিসেবে দেখতে চায় ব্রাহ্মণবাড়িয়া বাসী। বাঞ্ছারামপুরে প্রতীতি সংগীত নিকেতন এর বর্ষবরণ উৎসব উদযাপন বাঞ্ছারামপুরে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের কুফল নিয়ে মতবিনিময় সভা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বাঞ্ছারামপুর পৌর সভার উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ৮, ২০২৬,
  • 206 Time View

বাঞ্ছারামপুর পৌর সভার উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

আলমগীর হোসেন

আজ ০৮/০৪/২০২৬ তারিখে বাঞ্ছারামপুর পৌরসভার উদ্যোগে বাঞ্ছারামপুর পৌর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা, বাজার ব্যবস্থাপনা, যানজট নিরসনসহ সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপজেলা ও পৌরসভার সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডারদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তারিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, বাঞ্ছারামপুর। সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ রবিউল হাসান ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি), বাঞ্ছারামপুর ও প্রশাসক, বাঞ্ছারামপুর পৌরসভা।

সভায় পৌরসভার আওতাধীন বিভিন্ন ওয়ার্ড ও বাজার এলাকা থেকে নিয়মিতভাবে আবর্জনা সংগ্রহ করে নির্ধারিত ডাম্পিং স্টেশনে প্রেরণ, পৌরসভার বিভিন্ন সড়ক থেকে অবৈধ ও ভাসমান দোকান উচ্ছেদ, নির্ধারিত স্থানে অটোরিকশা ও সিএনজি পার্কিং নিশ্চিতকরণ, যানজট নিরসন এবং বাজারে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীরা তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন।

সড়কের উপর অবৈধ ও ভাসমান দোকান উচ্ছেদের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণে সবাই একমত পোষণ করেন এবং এ বিষয়ে উপজেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া অটোরিকশা ও সিএনজি চলাচলে শৃঙ্খলা আনয়ন এবং বাজারসমূহে মালামালবাহী ট্রাক প্রবেশের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

নির্ধারিত স্থানে আবর্জনা ফেলার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে উপস্থিত সকলে নিজেরাও নির্ধারিত স্থানে আবর্জনা ফেলার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট বা সিন্ডিকেট যাতে গড়ে উঠতে না পারে, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার জন্য উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়।

পরিশেষে, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork