
বাঞ্ছারামপুরে প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দূর্গারামপুর-ভিটিঝগড়ারচর প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে প্রতি রমজানের মতো এবারও অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২ মার্চ) বিকেলে এ কার্যক্রম শুরু করা হয়। সংগঠনটি ২০১৯ সাল থেকে নিয়মিতভাবে ঈদসহ বিভিন্ন সময় অসহায় ও দুস্থ মানুষের জন্য খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করে আসছে। তাদের এই উদ্যোগ স্থানীয়দের মাঝে বেশ প্রশংসিত হয়েছে।
আলহাজ্ব মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. নাদির আহমেদ আইয়ূব। বিশেষ অতিথি ছিলেন মো. আব্দুস সালাম, মো.কামাল হোসেন, মো. কামাল মাস্টার, মো. শামীম আহম্মেদ
আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব মোঃ মোকবুল হোসেন, মোঃ রুবেল মিয়া, মোঃ খুরশিদ আলম, এ কে বাদশাহ মিয়া এবং মোঃ আমিরুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সিনিয়র সহ-সভাপতি, মোঃ রাজিবুল ইসলাম মো জালাল উদ্দিন। সাধারণ সম্পাদক, মোঃ লিটন মাহমুদ। সাংগঠনিক সম্পাদক, মোঃ সুজন মাহমুদ । অনুষ্ঠানে অনেক গ্রামবাসী মুরুব্বিরা এবং হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন। এবারও তারা দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন, যাতে তারা ঈদের দিন একটু ভালোভাবে কাটাতে পারেন।
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, দূর্গারামপুর ভিটিঝগড়ারচর প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে প্রতি রমজনের ঈদে দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে। তাদের এই কাজ সত্যিই প্রশংসনীয় এবং ভবিষ্যতেও তারা এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সংগঠনের সদস্যরা জানান, তারা শুধু ঈদেই নয়, সারা বছর অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করেন। বিভিন্ন সময়ে তারা দুস্থ পরিবারের জন্য খাদ্য নগদ অর্থ ও অন্যান্য সহায়তা প্রদান করেন।
তারা আরও বলেন, সমাজের হৃদয়বান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি তাদের পাশে দাঁড়ান, তবে আরও বেশি সংখ্যক অসহায় মানুষ সহায়তা পাবে। তারা সকলকে মানবসেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন, যাতে সমাজের প্রতিটি দুস্থ ও দরিদ্র মানুষ সহযোগিতা পায় এবং একটি সমৃদ্ধ ও সহানুভূতিশীল সমাজ গড়ে তোলা।