1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
বাঞ্ছারামপুরে বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের কোরআন তেলোয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত - dainikprobahobancharampur
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ২:২৬|
শিরোনামঃ
যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত। বাঞ্ছারামপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু, দেওয়া হবে ৪৮ হাজারের বেশি শিশুকে সংরক্ষিত নারী আসনে অ্যাডভোকেট ইসমত আরা সুলতানাকে এমপি হিসেবে দেখতে চায় ব্রাহ্মণবাড়িয়া বাসী। বাঞ্ছারামপুরে প্রতীতি সংগীত নিকেতন এর বর্ষবরণ উৎসব উদযাপন বাঞ্ছারামপুরে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের কুফল নিয়ে মতবিনিময় সভা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বাঞ্ছারামপুরে বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের কোরআন তেলোয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, মার্চ ১৩, ২০২৬,
  • 305 Time View

 

বাঞ্ছারামপুরে বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের কোরআন তেলোয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাদরাসা থেকে আগত প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় মোট ২০ জন প্রতিযোগী পবিত্র কোরআন তেলাওয়াত করে শোনান। বিচারকমণ্ডলী তাজবীদ, মাখরাজ ও তেলাওয়াতের সৌন্দর্যের ভিত্তিতে প্রতিযোগীদের মূল্যায়ন করে সেরা তিনজনকে নির্বাচিত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা আশিকুর রহমান বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মকে কোরআনের শিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রবিউল হাসান ভূঁইয়া, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিন, বাঞ্ছারামপুর এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান এবং ইসলামি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রিপন মিয়া, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোঃ নাসির আহমেদ, সহসভাপতি আলমগীর হোসেন প্রমূখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিপুল সংখ্যক মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম স্থান অধিকারকারীকে ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারকারীকে ১০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারকারীকে ৫ হাজার টাকা প্রদান করা হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকেও সম্মাননা পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, সমাজে মানবিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে এবং তরুণদের কোরআনের প্রতি আগ্রহী করে তুলতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলকে নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork