1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
বাঞ্ছারামপুরে ১৩০ পিস ইয়াবাসহ পুলিশের জালে "ডিজে নজু ও পারুল" - dainikprobahobancharampur
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ২:২৯|
শিরোনামঃ
যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত। বাঞ্ছারামপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু, দেওয়া হবে ৪৮ হাজারের বেশি শিশুকে সংরক্ষিত নারী আসনে অ্যাডভোকেট ইসমত আরা সুলতানাকে এমপি হিসেবে দেখতে চায় ব্রাহ্মণবাড়িয়া বাসী। বাঞ্ছারামপুরে প্রতীতি সংগীত নিকেতন এর বর্ষবরণ উৎসব উদযাপন বাঞ্ছারামপুরে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের কুফল নিয়ে মতবিনিময় সভা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বাঞ্ছারামপুরে ১৩০ পিস ইয়াবাসহ পুলিশের জালে “ডিজে নজু ও পারুল”

Reporter Name
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬,
  • 350 Time View

বাঞ্ছারামপুরে ১৩০ পিস ইয়াবাসহ পুলিশের জালে “ডিজে নজু ও পারুল”

স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বসতঘরে ইয়াবা ব্যবসার গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা সম্পর্কে স্বামী-স্ত্রী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) সকালে জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৯নং ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদ মমিন বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় এলাকার চিহ্নিত মাদক কারবারি মোঃ নজরুল ইসলাম প্রকাশ ডিজে নজু ও তার স্ত্রী পারুল বেগমের বসতঘরের শয়ন কক্ষে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তাদের হেফাজত থেকে মোট ১৩০ পিস (৮০+৫০) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই এই দম্পতিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত
১।মোঃ নজরুল ইসলাম প্রঃ ডিজে নজু (৪২), পিতা- মোঃ আঃ কুদ্দুস  মিয়া, ২। পারুল  বেগম (৩২), স্বামী- মোঃ নজরুল ইসলাম প্রকাশ ডিজে নজু। উভয়ের সাং- ফরদাবাদ মমিন বাড়ি, ইউপি- ফরদাবাদ, থানা- বাঞ্ছারামপুর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork