
স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বিএনপি ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের আয়োজনে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকিকে গণসংবর্ধনা প্রদান করা হয়। বাঞ্ছারামপুর সরকারী এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি একেএম মুছার সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক পিএসসি, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ রবিউল হাসান, বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াসিন, বিএনপির জেলা কমিটির উপদেষ্টা মেজর সাইদ, সাবেক উপজেলা চেয়ারম্যান দুধ মিয়া মাস্টার, বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান, গণসংহতি আন্দোলনের ঢাকা মহানগর উত্তরের সমন্বয়ক ও প্রতিমন্ত্রীর বড় বোন এডভোকেট বিলকিস জাহান তুহিন, জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবদুল্লাহ আল মহসিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম ম ইলিয়াছ, ইঞ্জিনিয়ার দবির উদ্দিন, ভিপি দেওয়ান নাজমুল হুদা, উপজেলা বিএনপির সহসভাপতি মোস্তফা, আবুল হাইয়ুম, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশ, জেট এস এ শুকড়ী সেলিম, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক সাইদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা, সাবেক ছাত্রদলের সভাপতি মোঃ জালাল উদ্দিন বাদল, ভিপি আমিনুল ইসলাম সাজ্জাদ, ভিপি মজিবুর রহমান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রোস্তম আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব হাসান প্রমুখ।