1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
বাঞ্ছারামপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা কমিটি গঠন; সভাপতি নাসির, সম্পাদক সেলিম - dainikprobahobancharampur
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৩:১৩|
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আবু বকর সিদ্দিক পাভেল, উৎসবমুখর পরিবেশে বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা বাঞ্ছারামপুরে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের মিলনমেলা: আত্মবিশ্বাস, প্রস্তুতি ও অর্জনে ব্যতিক্রমী উদ্যোগ বাঞ্ছারামপুর তিতাস নদীর ভাঙন রোধে জরুরি তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে উদ্ধার এলজি ও চোরাই মোটরসাইকেল যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত।

বাঞ্ছারামপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা কমিটি গঠন; সভাপতি নাসির, সম্পাদক সেলিম

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ১৫, ২০২৬,
  • 452 Time View

বাঞ্ছারামপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা কমিটি গঠন; সভাপতি নাসির, সম্পাদক সেলিম

স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাংবাদিকদের অধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে ‘জাতীয় সাংবাদিক সংস্থা’ (JSS)-এর নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গত ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম ও মহাসচিব মোঃ শোয়েব রহমান স্বাক্ষরিত এক পত্রে ১৬ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত এই কমিটিতে ‘দৈনিক আমার দেশ’ প্রতিনিধি মোঃ নাসির আহমেদ-কে সভাপতি এবং ‘চ্যানেল এস’ প্রতিনিধি মোঃ সেলিম মিয়া-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়সল আহমেদ খান (দৈনিক কালের কণ্ঠ)। সহ-সভাপতি পদে রয়েছেন এডভোকেট কামরুজ্জামান (সুবিচার) ও শামীম শিবলী (নিউজ ২১)।

এছাড়াও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন: যুগ্ম সাধারণ সম্পাদক: আতিকুর রহমান (দৈনিক দেশ প্রতিদিন) সাংগঠনিক সম্পাদক: সোহাইল আহমেদ (বৈশাখী টিভি) অর্থ সম্পাদক: আলী আহমেদ (দৈনিক আলোকিত সকাল) দপ্তর সম্পাদক: সফিকুল ইসলাম (দৈনিক মুক্ত খবর) প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ রোমান মিয়া (দৈনিক সময়ের বাংলা) কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে মারুফ ইসলাম (যুব, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক), মেহেদী হাসান (তথ্য ও গবেষণা) এবং সালমা বেগম (মহিলা, শিশু, সাহিত্য ও পাঠাগার বিষয়ক) নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আলমগীর হোসেন, সুমন চক্রবর্তী ও পলাশ মিয়া।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, বাঞ্ছারামপুর উপজেলার অবহেলিত জনপদ ও সাধারণ মানুষের সমস্যাগুলো গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখতে এই সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে।

ইতিমধ্যেই এই কমিটির অনুলিপি অবগতির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তার দপ্তরে প্রেরণ করা হয়েছে।

এদিকে নতুন কমিটি গঠন হওয়ায় বাঞ্ছারামপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধী সমাজ নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork