1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
বাঞ্ছারামপুরে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ - dainikprobahobancharampur
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ২:২৮|
শিরোনামঃ
যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত। বাঞ্ছারামপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু, দেওয়া হবে ৪৮ হাজারের বেশি শিশুকে সংরক্ষিত নারী আসনে অ্যাডভোকেট ইসমত আরা সুলতানাকে এমপি হিসেবে দেখতে চায় ব্রাহ্মণবাড়িয়া বাসী। বাঞ্ছারামপুরে প্রতীতি সংগীত নিকেতন এর বর্ষবরণ উৎসব উদযাপন বাঞ্ছারামপুরে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের কুফল নিয়ে মতবিনিময় সভা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বাঞ্ছারামপুরে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ১৮, ২০২৬,
  • 245 Time View

বাঞ্ছারামপুরে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর কালিকাপুর এলাকায় অসহায় ও দারিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মানিক হোসেন জানান, ২০২১ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি মানবতার সেবায় নিয়োজিত থেকে বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনের ১৬তম মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এ বছর তিনটি ওয়ার্ডে প্রায় ৩০০টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

তিনি আরও জানান, প্রতিষ্ঠাতা, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রবাসে অবস্থান করায় তারা সরাসরি উপস্থিত থাকতে পারেন না। তাদের পক্ষ থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম (নয়ন) এবং এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সংক্ষেপে: সভাপতি মোঃ আলমগীর হোসাইন, সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন, সহ-সভাপতি মোঃ জামির মিয়া ও আব্দুল কুদুস মোল্লা, সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আলী বেপারী, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক আলফাজ উদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, মোঃ ওমর ফারুক ও মোঃ ইব্রাহিম, প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-প্রচার সম্পাদক সাহেদ আল আমিন, মোঃ সাইজ উদ্দিন ও রুবেল হাসান, অর্থ বিষয়ক সম্পাদক শাহ আলম, সহ-অর্থ বিষয়ক সম্পাদক শামসুল আলম ও মোঃ আল আমিন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আশিকুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম (নয়ন), দপ্তর সম্পাদক মোহাম্মাদ ওয়াসিম, সহ-দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাইনুদ্দিন, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ মানিক মিয়া, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ ফরিদ ফকির, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আবু হানিফ মোল্লা, সহ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আল আমিন মিয়া, মোঃ আবু কালাম ও দেলোয়ার হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন সরকার, যুব বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন দুলাল, সহ-যুব বিষয়ক সম্পাদক মোঃ মুল্লুক হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন এবং সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জাকির আহাম্মেদ।

এছাড়াও উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন মোঃ সোহেল রানা, ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলাম ও মোহাম্মদ আলী মোল্লা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork