
হোগলাকান্দি কান্দাপাড়া দূরন্ত ক্লাবের উদ্যোগে ফুটবল প্রীতি ম্যাচ ২০২৬ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
খেলা হোক মাদক ও সন্ত্রাস মুক্তির আধুনিক সমাজ গড়ার হাতিয়ার। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই প্রীতি ম্যাচটি স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার হোগলাকান্দি কান্দাপাড়া পাড়া দূরন্ত ক্লাব এর উদ্যোগে আজ শুক্রবার প্রীতি ফুটবল ম্যাচ ২০২৬ অনুষ্ঠিত হয়। “ খেলাটি দেখতে আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হন।
হোগলাকান্দি কান্দাপাড়ার বিশিষ্ট সমাজসেবক কামাল চান এর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জনাব জসীম উদ্দিন (এলএলবি অনার্স, এলএলএম)। বিশেষ অতিথি ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম, বজলুর রহমান, বাহার উদ্দিন (প্রবাসী), ইঞ্জিনিয়ার রাসেল আহমেদ, রফিকুল ইসলাম, লিটন রানা, সামছুল হক ও মোসলেম উদ্দিন, সাইদুর রহমান, মোঃ রিপন, এরশাদ উল্লাহ, গোলাম মহিউদ্দিন, পৌর সভার লাইসেন্স পরিদর্শক আবুল হাসেম, আলমগীর হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সমাজে তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন যুব সমাজকে সুস্থ ও ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতি কামাল চানঁ উপস্থিত খেলোয়াড় ও উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে বলেন অবশ্যই খেলাধুলা যুব সমাজকে মাদকমুক্ত ও সুস্থ্য সাভাবিক জীবন গড়তে সহায়ক ভূমিকা রাখবে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত জরুরী। খেলাধুলা যদি মনোনিবেশ করা হয় তাহলে মাদকসহ জীবন নষ্টকারী কোন কিছুতে জড়িত হওয়ার সম্ভাবনা নাই। খেলাধুলা না থাকলে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হতে পারে, তাই আমরা খেলাধুলাকে গুরুত্ব দেওয়ার জন্য।
অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য জামাল চাঁন, সোহেল রানা, মোশাররফ হোসেন, ত সভাপতি নিজাম উদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক মনির হোসেন, তারিকুল ইসলাম।
পরিচালনায় ছিলেন কবির হোসাইন (ইদন), আজহারুল হক ও তাজুল ইসলাম। এছাড়া সিনিয়র সহ-সভাপতি জনাব আবু কালাম চান, নাঈম আহম্মেদ (রাফি) অনুষ্ঠানটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
খেলার শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়া কার্যক্রম অব্যাহত থাকবে।
“মাদকের বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে”—এই স্লোগানে মুখরিত ছিল পুরো আয়োজন।