
বাঞ্ছারামপুর পাইকারচরে ঈদ পরবর্তী প্রীতি ফুটবল ম্যাচ ও সংবর্ধনা অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার জেলার বাঞ্ছারামপুর উপজেলার পাইকারচরে এক ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে একসঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ এবং সংবর্ধনা ও সুধী সমাবেশ। স্থানীয় সামাজিক সংগঠন “পাইকারচর স্টুডেন্টস এন্ড ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটি”-এর উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (অবঃ) ও পাইকারচর স্টুডেন্টস এন্ড ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটির প্রধান উপদেষ্ঠা ইঞ্জিনিয়ার মোঃ মকবুল হোসেন এর সভাপতিত্বে ও অত্র সংগঠনের আহ্বায়ক সুপ্রীম কোর্টের এডভোকেট মোশারফ হোসেন ও মোঃ হেলাল উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরকার মোঃ আব্দুস সোবহান। বিশেষ অতিথি ছিলেন মেজর ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলাম খান (মাসুদ)।
বাংলাদেশ নৌ-বাহিনীর কমান্ডার (অবঃ) ও দুলদলপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয় এলুমনাই এসোসিয়েশন এর সভাপতি অলি উল্লাহ্, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যুগ্ম-সচিব ও দুলদলপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয় এলুমনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক, মেরিন প্রধান প্রকৌশলী ও দুলদলপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয় এলুমনাই এসোসিয়েশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মমিনুল ইসলাম, সিনিয়র ম্যানেজার ব্র্যাক ও দুলদলপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয় এলুমনাই এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মনসুর হাসান, বিশিষ্ট ব্যবসায়ী ও দুলদলপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয় এলুমনাই এসোসিয়েশনের অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, বসুন্ধরা বাঞ্ছারামপুর সোসাইটির নির্বাহী সদস্য ডা. শরিফুল ইসলাম, কুমিল্লা সরকারী টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক (বিসিএস শিক্ষা) মোঃ আবদুল করিম, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোঃ নাসির আহমেদ, সহসভাপতি আলমগীর হোসেন ও সদস্য রোমান হায়দার প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করবে এলাকার দুইটি শক্তিশালী দল, যা ক্রীড়াপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে।
এছাড়া পাইকড়চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদম্য মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হবে। শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রীতি ফুটবল ম্যাচটি ট্রাইবেকারে নিষ্পত্তি করা হয়। অনুষ্ঠানটি আরো প্রানবন্ত হয় পাইকারচব বনাম বিভিন্ন গ্রামের অতিথিদের মাঝে রশি টানাটানি খেলার কারণে।