1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
বাঞ্ছারামপুরে প্রতীতি সংগীত নিকেতনের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন - dainikprobahobancharampur
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ২:২৮|
শিরোনামঃ
যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত। বাঞ্ছারামপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু, দেওয়া হবে ৪৮ হাজারের বেশি শিশুকে সংরক্ষিত নারী আসনে অ্যাডভোকেট ইসমত আরা সুলতানাকে এমপি হিসেবে দেখতে চায় ব্রাহ্মণবাড়িয়া বাসী। বাঞ্ছারামপুরে প্রতীতি সংগীত নিকেতন এর বর্ষবরণ উৎসব উদযাপন বাঞ্ছারামপুরে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের কুফল নিয়ে মতবিনিময় সভা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বাঞ্ছারামপুরে প্রতীতি সংগীত নিকেতনের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ১৮, ২০২৫,
  • 557 Time View
oplus_1026

স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর সদরে দত্ত মাষ্টার মার্কেটের দোতলায় অবস্থিত প্রতীতি সংগীত নিকেতনের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়।  ১৯৯৫ সালের ১৮ অক্টোবর রোকেয়া বেগম মিনা ও আশেক এমরানের প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেন। বাঞ্ছারামপুরে একমাত্র শুদ্ধ শাস্ত্রীয় সংগীত প্রতিষ্ঠান এটি। প্রত্যেক মানুষের সাধারণ শিক্ষার পাশাপাশি সহযোগী শিক্ষা হিসাবে সংগীত, সংস্কৃতি থাকা উচিত। সংস্কৃতি ধরে রাখার জন্যই এই প্রয়াস।

আমাদের সময় পত্রিকার ও বিজয় টিভির বাঞ্ছারামপুর প্রতিনিধি ও প্রতীতি সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আশেক এমরান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলার অতিরিক্ত দায়রা জজ আল মামুন।

বিশেষ অতিথি ছিলেন সুজন স্মৃতি কলেজের অধ্যক্ষ মোঃ জালাল উদ্দিন, উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর, মাই টিভি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি এম এ আউয়াল, বিশিষ্ট লেখক ও কবি কবির হুমায়ূন, শহীদ নজরুল ইসলাম কলেজের প্রভাষক মোঃ জহিরুল ইসলাম, দুলারামপুর হাসু ইসলাম বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ স্বপন মিয়া, প্রাণী সম্পদ উপপরিদর্শক মোঃ আরিফ, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশ, পরিবার পরিকল্পনা পরিদর্শক সাকীরুন মিয়া, আলী আকবর, হাসান সরকার, বাঞ্ছারামপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক মনিরুল ইসলাম, চর শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজ বেগম, প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু হানিফ প্রমূখ।

অনুষ্ঠান শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয়।

বক্তরা উক্ত প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে ছাত্র-ছাত্রীদের পরামর্শ দেন এবং প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork