1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
বাঞ্ছারামপুরে আলহাজ্ব মোরশেদ আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত - dainikprobahobancharampur
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ২:২৭|
শিরোনামঃ
যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত। বাঞ্ছারামপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু, দেওয়া হবে ৪৮ হাজারের বেশি শিশুকে সংরক্ষিত নারী আসনে অ্যাডভোকেট ইসমত আরা সুলতানাকে এমপি হিসেবে দেখতে চায় ব্রাহ্মণবাড়িয়া বাসী। বাঞ্ছারামপুরে প্রতীতি সংগীত নিকেতন এর বর্ষবরণ উৎসব উদযাপন বাঞ্ছারামপুরে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের কুফল নিয়ে মতবিনিময় সভা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বাঞ্ছারামপুরে আলহাজ্ব মোরশেদ আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫,
  • 1013 Time View

স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ৭ নং উত্তর সদর ইউনিয়নের খোশকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শুরু হয়েছে “আলহাজ্ব মোরশেদ আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫”।

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি’র প্রয়াত সদস্য আলহাজ্ব এ কে এম মোরশেদ আলমকে স্মরণীয় করে রাখতে এবারও টুর্নামেন্টটি আয়োজন করা হয়। গত বছর ২৫ অক্টোবর ২০২৪ শুক্রবার প্রথম আসর অনুষ্ঠিত হওয়ার পর এ বছর দ্বিতীয় আসর।

টুর্নামেন্টের আয়োজন করে ৭ নং বাঞ্ছারামপুর উত্তর সদর ইউনিয়নের ছাত্র-যুবসমাজ ও এ কে এম মোরশেদ আলম ট্রাস্ট। খেলায় অংশগ্রহণ করে খোশকান্দি গ্রামের দূটি দল। এটিকে প্রীতি ম্যাচও বলা চলে।

হাসান হোসেন এন্ড চার্টার্ড একাউন্ট্যান্টসের পার্টনার এফসিএ -এ কে এম জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আমেরিকা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী এবং এ কে এম মোরশেদ আলমের ছোট ভাই এ কে এম মাহবুবুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, বাঞ্ছারামপুর সরকারি কলেজের প্রথম নির্বাচিত ভিপি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম মুছা, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা, আব্দুল্লাহ আল মহসিন, মোস্তফা কামাল, জাহাঙ্গীর আলম, আবু কালাম মুন্না প্রমূখ।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ, স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শক এবং তরুণ সমাজ খেলাটি উপভোগ করতে গ্যালারিতে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork