
বাঞ্ছারামপুরে বাংলাদেশ স্কাউটস এর জাতীয় পর্যায়ের শাপলা কাপ ও প্রেসিডেন্ট’স কাপ (পিএস) মূল্যায়ন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ভেন্যুতে বাঞ্ছারামপুর উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বাংলাদেশ স্কাউটস জাতীয় পর্যায়ের শাপলা কাপ অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট’স কাপ (পিএস) অ্যাওয়ার্ড মূল্যায়ন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউটস বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় ও বাংলাদেশ স্কাউটস এর উপজেলা শাখার সম্পাদক মোঃ আতিকুর রহমান এর তত্বাবধানে এই মূল্যায়ন ১০ টা থেকে ১২টা পর্যন্ত চলে।
মূল্যায়নে পরিদর্শক ছিলেন মানিকগঞ্জের উডব্যাজার আফিফা আহমেদ, লাকসাম কুমিল্লার আসলাম হোসেন, মুরাদনগর কুমিল্লার ছবির আহমেদ, মুরাদনগর কুমিল্লার খালেদা আক্তার । উপজেলা স্কাউটসের কমিশনার সেলিম রেজা, উপজেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক মমতাজ বেগম, সহকারী কমিশনার শেখ ফরিদ, সহকারী কমিশনার কাজল মনি, সহযোজিত সদস্য এরশাদুর রহমান, উডব্যাজার কাব লিডার রাশিদা আক্তার, সহযোজিত সদস্য লাকী আক্তার এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন।
এই মূল্যায়নে বাঞ্ছারামপুর উপজেলার শাপলা কাব অ্যাওয়ার্ডের জন্য ৪১ জন এবং প্রেসিডেন্টস স্কাউটস (পিএস) জন্য ৪৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।