1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
প্রতিমন্ত্রী সাকিকে সালাম দিতে গিয়ে পুলিশবাহী গাড়ি উল্টে গুরুতর আহত ৭ - dainikprobahobancharampur
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৫:০৬|
শিরোনামঃ
যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত। বাঞ্ছারামপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু, দেওয়া হবে ৪৮ হাজারের বেশি শিশুকে সংরক্ষিত নারী আসনে অ্যাডভোকেট ইসমত আরা সুলতানাকে এমপি হিসেবে দেখতে চায় ব্রাহ্মণবাড়িয়া বাসী। বাঞ্ছারামপুরে প্রতীতি সংগীত নিকেতন এর বর্ষবরণ উৎসব উদযাপন বাঞ্ছারামপুরে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের কুফল নিয়ে মতবিনিময় সভা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রতিমন্ত্রী সাকিকে সালাম দিতে গিয়ে পুলিশবাহী গাড়ি উল্টে গুরুতর আহত ৭

Reporter Name
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬,
  • 505 Time View

প্রতিমন্ত্রী সাকিকে সালাম দিতে গিয়ে পুলিশবাহী গাড়ি উল্টে গুরুতর আহত ৭

 

স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকিকে সালাম দিতে যাওয়ার পথে পুলিশবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক।

নবীনগর সার্কেল সূত্র জানায়, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকিকে সালাম দিতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস থেকে একটি দল ঢাকা মেট্রো-ঠ-১৪-৩০৬৩ নম্বরের গাড়িতে রওনা হয়। ভেলানগর এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে জমিতে উল্টে পড়ে।

দুর্ঘটনায় নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফ গুরুতর আহত হন। এছাড়া কনস্টেবল মহিউদ্দিন, মেহেদী হাসান, জহির রায়হান, আব্দুল সালাম, মাইনুল হাসান এবং এএসআই (এবি) নিজাম আহত হন।

আহতদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত জুয়েল মিয়া ও শরিফকে উন্নত চিকিৎসার জন্য সরকারি অ্যাম্বুলেন্সে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork