1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
৫ আগস্টের পর ধর্মীয় স্বাধীনতার নতুন দ্বার উন্মোচিত হয়েছে—কৃষিবিদ মেহেদী হাসান পলাশ - dainikprobahobancharampur
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৬:৩৪|
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আবু বকর সিদ্দিক পাভেল, উৎসবমুখর পরিবেশে বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা বাঞ্ছারামপুরে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের মিলনমেলা: আত্মবিশ্বাস, প্রস্তুতি ও অর্জনে ব্যতিক্রমী উদ্যোগ বাঞ্ছারামপুর তিতাস নদীর ভাঙন রোধে জরুরি তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে উদ্ধার এলজি ও চোরাই মোটরসাইকেল যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত।

৫ আগস্টের পর ধর্মীয় স্বাধীনতার নতুন দ্বার উন্মোচিত হয়েছে—কৃষিবিদ মেহেদী হাসান পলাশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫,
  • 600 Time View

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার  উপজেলার দরিয়াদৌলত দক্ষিণ কান্দাপাড়া যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘৬ষ্ঠ ঐতিহাসিক সুন্নী মহা সম্মেলন’। দরিয়াদৌলত রফিক শিকদারের বাড়ির উত্তর পাশে জাহাঙ্গীর মিয়ার বালুর মাঠে এই বিশাল ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। দরিয়াদৌলত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ নুরুল ইসলাম খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, “বিগত ১৫-১৬ বছর দেশে ধর্মীয় আলোচনা বা ইসলামী সম্মেলন করার ক্ষেত্রে নানা বাধ্যবাধকতা ছিল। কিন্তু গত ৫ আগস্টের পর ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার নতুন সূর্য উদিত হয়েছে। আজ আমরা উন্মুক্ত পরিবেশে যে ধর্মীয় আলোচনা শুনতে পারছি, তা সম্ভব হয়েছে আলেম-ওলামাদের চোখের পানি ও ত্যাগের বিনিময়ে।”

তিনি বলেন, “বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশের প্রতিটি গ্রামে-গঞ্জে আলেমদের ওপর নির্যাতন চালিয়েছে। মসজিদের মিম্বরে দাঁড়িয়ে আলেমরা কী খুতবা দেবেন, তা লিখিত আকারে ধরিয়ে দেওয়া হতো। কিন্তু আজ আলেমরা স্বাধীনভাবে কুরআন ও সুন্নাহর আলোকে কথা বলতে পারছেন।”

তিনি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি ও নসিহত পেশ করেন। তিনি বলেন, “ওয়াজ মাহফিল থেকে শিক্ষা নিয়ে বাড়ি ফিরতে হবে। আমাদের শপথ নিতে হবে—আমরা মাদকমুক্ত থাকব, মাদককে প্রশ্রয় দেব না, নিজেও খাব না এবং কাউকে বিক্রি করতেও দেব না। যেখানেই মাদক, সেখানেই যুব সমাজকে রুখে দাঁড়াতে হবে।”

জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে তিনি আলেম সমাজের উদ্দেশ্যে বলেন, “এই নির্বাচনে আলেম-ওলামাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে—আপনারা কি আবার ফ্যাসিস্টদের কবলে পড়বেন, নাকি মুক্ত বাতাসে শ্বাস নিয়ে একটি সুন্দর ইসলামিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়বেন?”

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাতের আহ্বান জানান। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চরম সংকটাপন্ন অবস্থায় আছেন। গণতন্ত্র রক্ষা ও দেশের ক্রান্তিলগ্নে তাকে আমাদের প্রয়োজন।” এছাড়াও তিনি বাঞ্ছারামপুরকে একটি গণতান্ত্রিক, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত ও দখলবাজমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধান বক্তা ছিলেন খলিফা রেজভীয়া দরবার শরীফের হযরত মাওলানা হাবিবুর রহমান রেজভী, বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আইন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মহসিন, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এইচ জেড শুকরী সেলিম চিসতি।

এছাড়াও আমন্ত্রিত অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সহ-সম্পাদক আবুল কালাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান নাসির, এবিএম আলী কাউসার (জামান)।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দরিয়াদৌলত ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ আব্দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজালাল মোক্তার, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ রুবেল মেম্বার (রুকুদ), আমান গ্রুপের প্রতিষ্ঠাতা জনাব মোঃ মমিনুল হক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork