
মেয়ের শশুরবাড়ীতে হামলার শিকার হলেন দুর্গাপুরের কুদ্দুস মিয়া ও তার দুই ছেলে
স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের ইছাপুর গ্রামে সংঘটিত হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, ইছাপুর গ্রামের হালিম, নাছু, আওলাদ, চাঁন মিয়া ও খলিল মিয়াসহ আরো কয়েকজনের বিরুদ্ধে দূর্গাপুর গ্রামের কুদ্দুছ মিয়া এবং তার দুই ছেলে সাব্বির ও শাহিনকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
আহতদের স্বজনরা জানান, তাদেরকে দুর্গাপুর থেকে ডেকে নিয়ে তাদের উপর অতর্কিত ভাবে হামলা চালায় ও মারধর করে। এ সময় অভিযুক্তরা কুদ্দুছ মিয়া ও তার ছেলেদের উপর হামলা চালানোর পড়ে গুরুতর আহত হলে তাদেরকে বাঞ্ছারামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শুধু তাই নয়, তাদের মেয়ের শাশুড়ী ও চাচা শ্বশুরও তাদের গায়ে হাত তোলার অভিযোগ রয়েছে। এতে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।
বর্তমানে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গ্রামবাসী অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকায় শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।