1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে শাহিনুর আক্তার নামে এক গৃহবধুর রক্তাক্ত মরদেহ উদ্ধার - dainikprobahobancharampur
৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১:২৮|
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আবু বকর সিদ্দিক পাভেল, উৎসবমুখর পরিবেশে বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা বাঞ্ছারামপুরে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের মিলনমেলা: আত্মবিশ্বাস, প্রস্তুতি ও অর্জনে ব্যতিক্রমী উদ্যোগ বাঞ্ছারামপুর তিতাস নদীর ভাঙন রোধে জরুরি তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে উদ্ধার এলজি ও চোরাই মোটরসাইকেল যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত।

ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে শাহিনুর আক্তার নামে এক গৃহবধুর রক্তাক্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ১৯, ২০২৫,
  • 859 Time View
Oplus_131072

স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় শাহিনুর আক্তার নামে (২৬) এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ জুলাই) রাতে উপজেলার সদরের থানা পশ্চিম এলাকার স্টিল ব্রিজের পাশে একটি দোতলা ভবনের নিচতলায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহিনুর ছলিমাবাদ ইউনিয়নের সাতবিলা গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে। আলোচিত এই হত্যাকান্ডে এলাকায় তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত শাহিনুরের পরিবার জানায়, নয় বছর আগে উপজেলার সদরের আলীপুর  গ্রামে মালয়েশিয়া প্রবাসী স্বপন মিয়ার সঙ্গে তার প্রথম বিবাহ হয়। ওই সংসারে তাদের ৬ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের এক বছর পর  উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের সৌদি প্রবাসী মাসুদ মিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। প্রথম স্বামীকে তালাক দিয়ে দ্বিতীয়বার মাসুদের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে শাহিনুর আক্তার তার প্রবাসী স্বামী মাসুদ মিয়াকে নিয়ে পৌরশহরের বর্তমান বাড়িতে ভাড়া থাকতেন।

শুক্রবার (১৮ জুলাই) রাতে বাসার অন্য ভাড়াটিয়া শাহিনুরের রুমের দরজা তালাবদ্ধ দেখতে পান। পরে রুম থেকে দুর্গন্ধ পেয়ে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে তালা ভেঙ্গে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, “মৃতদেহ সন্ধানের খবর পেয়ে প্রথমে মডেল থানা পুলিশ পর্যবেক্ষণ করে।পরে বিষয়টি সিআইডি বিভাগকে জানানো হয়।বর্তমানে  পুলিশের সিআইডি বিভাগ  ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।প্রাথমিক তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।”

অতিরিক্ত পুলিশ সুপার(নবীনগর সার্কেল) পিয়াস বসাক আজ শনিবার  বলেন, “তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই মামলার বিষয়ে অনুমান নির্ভর কিচ্ছু বলা যাবে না”।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork