
স্টাফ রিপোর্টার
২৪ এর জুলাই-আগস্টের শহীদদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মৌন মিছিল করেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর বিএনপি। শুক্রবার বিকেলে পৌর শহরের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সামনে থেকে মিছিলটি বের হয়। মৌন মিছিলটি সদর হাসপাতাল, টিএনটি রোড,উপজেলা পরিষদ চত্বর হয়ে মুসা মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক, জেলা বিএনপির সহসভাপতি ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ প্রধান অতিথি হিসেবে মিছিলে নের্তৃত্ব দেন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সালে মুছার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া শাখার সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. মহসিন, সদস্য গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, যুবদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশ, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আবু কালাম, আলমগীর হোসেন, হানিফ মাঝি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রোস্তম আলী, কৃষক দলের আহ্বায়ক ওয়াছে এ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান, ছাত্রদলের সাবেক সভাপতি আতাউর রহমান লিটন, আশিকুর রহমান অন্তু, উপজেলা নবীনদলের সাবেক সভাপতি মাহবুব হাসান বাবু, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তার, ছলিমাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক আমির হোসেনসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন,”জুলাই -আগষ্ট গণঅভ্যুত্থান ছিল গণতান্ত্রের পূর্ণজাগরনের প্রতীক। শহীদদের আত্মত্যাগ আজও আমাদের নতুন লড়াইয়ের চেতনাকে জাগিয়ে তোলে।”
দোয়া ও মৌন মিছিলে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।