
স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দিতে জামায়াতের এমপি প্রার্থী মোঃ মহসিন এর গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। পাহাড়িয়াকান্দি ইউনিয়নে নির্বাচনী জনসভা ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মোঃ মহসিন বলেন মানুষের আন্তরিকতা ও মুখভরা হাসি আমার হাজারো ক্লান্তি দূর করে দিয়েছে।
আমার ওয়াদা, আমার প্রত্যাশা কোনো দল বা কোনো মতের মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকবে না ইনশাআল্লাহ। সকল দল-মত,ধর্ম-বর্ণের মানুষের মধ্যে আমি কাজের মাধ্যমে ছড়িয়ে যেতে চাই। আমি বাঞ্ছারামপুর মানুষের শাসক নয়, খাদেম হতে চাই।
এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক দেওয়ান নকিবুল হুদা, উপজেলা জামায়াতের আমীর কাজী আবুল বাশার, উপজেলা সেক্রেটারি শামীম নুর ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন সাদী, পৌর জামায়াতের সাবেক সভাপতি মাসুদুর রহমান প্রমুখ।
বক্তারা আগামী নির্বাচনে দাড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।