
স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া–৬ বাঞ্ছারামপুর আসনের স্বতন্ত্র প্রার্থী ড. সাইদুজ্জাৃান কামাল এর হরিণ মার্কা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৪ শে জানুয়ারী রোজ শনিবার বাঞ্ছারামপুর ঈদগাহ মাঠে ডক্টর সাইদুজ্জামান কামাল বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে শহীদ নয়নের আত্মত্যাগই হবে তার রাজনীতির মূল প্রেরণা। শহীদ নয়নের রক্তে ভেজা বাঞ্ছারামপুরে তৃণমূল মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।
ডক্টর কামাল আরো বলেন, বাঞ্ছারামপুরের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই তার প্রথম অগ্রাধিকার। কালিকাপুর থেকে মরিচাকান্দি এবং কড়িকান্দি ফেরিঘাট থেকে জীবনগঞ্জ পর্যন্ত পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আধুনিক ও কার্যকর করতে ‘প্লাস কানেকশন’ ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, দেশের মূল শক্তি যুবসমাজ। যুবকদের আত্মনির্ভরশীল করতে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে, যাতে তারা নিজ এলাকাতেই সম্মানজনক জীবিকা নির্বাহ করতে পারে। এ সময় জেলা ফোরামের সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন সজল, শহীদ মো. নয়নের পিতা মো. রহমতুল্লাহ এবং ড. মোহাম্মদ কামারুল হক উপস্থিত ছিলেন।