
স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে আজ ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নে চরমরিচাকান্দি এলাকায় মেঘনা নদীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অনুমোদিত সীমানার বাইরে বালু উত্তোলনের অপরাধে ১টি ড্রেজার আটক করা হয়। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০০০০০/- (পাঁচ লক্ষ টাকা) অর্থদন্ড আদায় করা হয়।