
স্টাফ রিপোর্টার
ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুছার সভাপতিত্বে ও যুবদলের আহ্বায়ক, বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
তিনি বলেন কোন দূর্ণীতি বাজ, জমি দখলকারী, চাদাবাজ, মাদক ব্যবসায়ী বিএনপিতে থাকবে না।তিনি আরো বলেন এসব অপকর্মের সাথে যারা জড়িত থাকবেন তারা কেউ শহীদ জিয়াউর রহমানের আদর্শে গড়া দলে ঠাই পাবেন না।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাড. মহসিন, গোলাম মোস্তফা, তাইবুর রহমান মাসুম, জাহাঙ্গীর আলম, করিম চেয়ারম্যান, আবদুল হাইয়ুম, আলমগীর হোসেন, এস এইচ সেলিম শুকড়ী, আবু কালাম, মাহবুব হাসান, ওয়াছে উদ্দিন মেহেদী, মাহবুব হাসান বাবু, কাবিল মিয়া, আতাউর রহমান লিটন, আশিকুর রহমান অন্তু, বিউটি আক্তার, রোজিনা আক্তারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সবশেষে সকল আহত সুস্থ্যতা ও নিহত সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।