1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
বাঞ্ছারামপুরে বিএনপির জোট প্রার্থী জোনায়েদ সাকির বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন - dainikprobahobancharampur
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৪:০৮|
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আবু বকর সিদ্দিক পাভেল, উৎসবমুখর পরিবেশে বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা বাঞ্ছারামপুরে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের মিলনমেলা: আত্মবিশ্বাস, প্রস্তুতি ও অর্জনে ব্যতিক্রমী উদ্যোগ বাঞ্ছারামপুর তিতাস নদীর ভাঙন রোধে জরুরি তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে উদ্ধার এলজি ও চোরাই মোটরসাইকেল যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত।

বাঞ্ছারামপুরে বিএনপির জোট প্রার্থী জোনায়েদ সাকির বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬,
  • 449 Time View
oplus_1026

স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পরিকল্পিতভাবে পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন রাজনৈতিক গণসংহ‌তি আন্দোল‌নের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

মঙ্গলবার (১০ ফে‌ব্রুয়া‌রি) বি‌কেল সা‌ড়ে ৩টায় উপ‌জেলার ভে‌াজনবা‌ড়ি রে‌স্টু‌রে‌ন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি জানান, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতে ইসলামীর কয়েকজন প্রার্থীর পোস্টে ভোট দখল ও ভোট কারচুপির আশঙ্কার কথা উঠে এসেছে। তিনি দাবি করেন, একটি অটোরিকশায় করে বাঁশ কেটে বিভিন্ন স্থানে সরবরাহ ও জমা করা হচ্ছে, যা ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে।

তিনি বলেন, “এসব কর্মকাণ্ডের মাধ্যমে বাঞ্ছারামপুরের সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে।”

সংবাদ সম্মেলনে তিনি জোর দিয়ে বলেন, বাঞ্ছারামপুরের প্রতিটি ভোটার যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—এটাই সবার প্রত্যাশা হওয়া উচিত।

তিনি আরও বলেন, জনগণ যাকে ইচ্ছা তাকেই ভোট দেবেন এবং জনতার ভোটেই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। জনগণ যদি আমাদের পছন্দ করেন আমরা বিজয়ী হব, আর পছন্দ না করলে অন্য কেউ বিজয়ী হবে—এটাই গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া।

সবশেষে জোনায়েদ সাকি শতভাগ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার দাবি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork