
স্টাফ রিপোর্টার
বাঞ্ছারামপুর হলো শাহজাহান হাওলাদার সুজন, এ টি এম ওয়ালি আশ্রাফ, এম এ খালেক পিএসসি’র ঘাটি। এটি সম্পূর্ণ বিএনপি তথা ধানের শীষের ভোট ব্যাংক। এখানে বিএনপির ধানের শীষের জন্য শাহজাহান হাওলাদার সুজন ও নয়ন জীবন দিয়েছেন। তাদের রক্তের সাথে বৈমানি করে কোন দল বা জোটকে প্রার্থী দিলে বাঞ্ছারামপুরের জনগন তা মেনে নিবে না। তাই বাঞ্ছারামপুর মানুষের জোর দাবী এখানে যেন ধানের শীষের প্রার্থী দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের এক গনমিছিল ও সমাবেশে তিনি একথা বলেন ।
ছলিমাবাদ ইউনিয়ন তাতী দলের সভাপতি আবদুল আউয়াল এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ভিপি দেওয়ান নাজমুল হুদা, উপজেলা যুবদলের আহ্বায়ক জিসান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক, উপজেলা জাসাসের সভাপতি এম এ সালাম, প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মনির হোসেন, শহীদ নয়নের পিতা, পৌর যুবদলের আহ্বায়ক আওলাদ হোসেন, ইমান আলী, পৌর যুবদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম ফাহাদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইব্রাহিম সরকার, শহীদ জিয়া পরিষদের উপজেলা সভাপতি বিপ্লব আহমেদ, জাহিদুল ইসলাম লিটন, খায়ের উদ্দিন, হারুন মিয়া, আবদুল মোমেন, আশাবুদ্দিন, করিম মিয়া, হানিফ মিয়া, চান বাদশা প্রমূখ।