1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
বাঞ্ছারামপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল - dainikprobahobancharampur
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৭:৩০|
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আবু বকর সিদ্দিক পাভেল, উৎসবমুখর পরিবেশে বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা বাঞ্ছারামপুরে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের মিলনমেলা: আত্মবিশ্বাস, প্রস্তুতি ও অর্জনে ব্যতিক্রমী উদ্যোগ বাঞ্ছারামপুর তিতাস নদীর ভাঙন রোধে জরুরি তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে উদ্ধার এলজি ও চোরাই মোটরসাইকেল যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত।

বাঞ্ছারামপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫,
  • 1024 Time View
Oplus_131074

স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আজ শুক্রবার বিকাল ৪টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জন্মদিন উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং ৭১ এ যুদ্ধকালীন সময়ে জীবনদানকারী শহীদগণ, ৯০ এর গণতন্ত্র আন্দোলনকারী শহীদগণ ও ২৪ এর গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় সকল মসজিদ ও দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া করানো হয়।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন বাঞ্ছারামপুরে কোন চাঁদাবাজ, সন্ত্রাস, টেন্ডারবাজ, মাদক ব্যবসায়ী থাকবে না। বাঞ্ছারামপুর বিএনপির ঘাটি হিসাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকই হবে বাঞ্ছারামপুরবাসীর প্রতীক। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিয়ে তার হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছার সভাপতিত্বে  ও উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য এড. আবদুল্লাহ আল মহসিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম, আঃ করিম চেয়ারম্যান, গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৈয়্যবুর হাসা মাসুম, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, হানিফ মাঝি, আবু কালাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোস্তম আলী, ওয়াছে উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুব হাসান, আতাউর রহমান লিটন, উপজেলা মহিলা দলের সভাপতি রুমা আক্তার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লিটন সরকার, ছাত্রদলের সাবেক সভাপতি আশিকুর রহমান অন্তু, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক মিনরা আক্তার, বিল্লাল হোসেন মোক্তার, আমির হোসেন, আঃ হামিদ মেম্বার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork