
স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আাসনের জামায়াতের এমপি প্রার্থী মোঃ মহসিন এর দাড়িপাল্লার নির্বাচনী প্রচারের শেষ দিনে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা বাঞ্ছারামপুর মাওলাগঞ্জ বাজার মাঠে জড়ো হয়। মাওলাগঞ্জ বাজার থেকে বাঞ্ছারামপুর উপজেলার পরিষদের সামনে, গালস্ স্কুল মার্কেট, জাহাঙ্গীর মার্কেট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানার মোড়, মোল্লা বাড়ির মোড়, মুসা মার্কেট, বাবু চেয়ারম্যান মার্কেট, বাদল মার্কেট, আমেনা প্লাজা, সোহেল মার্কেট, জগন্নাথপুর হয়ে মাতুর বাড়ির মোড়ে শেষ হয়। গণমিছিলে এমপি প্রার্থী মোঃ মহসিন বলেন আমরা সন্ত্রাস, মাদক, ঘুষ, ইভটিজিং এর বিরুদ্ধে জিরু টলারেন্স থাকব ইনশাআল্লাহ। আমার দল জামায়াতে ইসলামী ক্ষমতা গেলে নারীদের পূর্ণ নিরাপত্তা দিব। আগামী ১২ তারিখ সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।
গণমিছিলে দাঁড়িপাল্লা প্রতীকে একবার ভোট দিয়ে জামায়াতের রাষ্ট্র পরিচালনা কতটুকু সঠিক তা যাচাই করার জন্য প্রত্যেক ভোটারকে অনুরোধ করা হয়। মিছিল চলাকালে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান। আয়োজকরা জানান, জনগণের সাথে সরাসরি সম্পৃক্ততা বাড়ানো এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।
এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক দেওয়ান নকিবুল হুদা, উপজেলা আমীর কাজী মোঃ আবুল বাশার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ শামীম নুর ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন সাদী, পৌর জামায়াতের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ এনামুল হক, সাবেক পৌর সভাপতি মাসুদুর রহমান, পৌরসভা মেয়র প্রার্থী নুরে আলম, উজানচর ইউনিয়ন জামায়াত সভাপতি মোহাম্মদ আলী লিটন, জামায়াত নেতা মতিউর রহমানসহ সকল শ্রেণির নেতাকর্মীরা।