1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
নির্বাচনকালীন নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনায় নবীনগর ও বাঞ্ছারামপুর থানা পরিদর্শনে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার। - dainikprobahobancharampur
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৭:৫৫|
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আবু বকর সিদ্দিক পাভেল, উৎসবমুখর পরিবেশে বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা বাঞ্ছারামপুরে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের মিলনমেলা: আত্মবিশ্বাস, প্রস্তুতি ও অর্জনে ব্যতিক্রমী উদ্যোগ বাঞ্ছারামপুর তিতাস নদীর ভাঙন রোধে জরুরি তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে উদ্ধার এলজি ও চোরাই মোটরসাইকেল যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত।

নির্বাচনকালীন নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনায় নবীনগর ও বাঞ্ছারামপুর থানা পরিদর্শনে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার।

Reporter Name
  • Update Time : রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫,
  • 802 Time View
Oplus_131072

স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ আজ ১৩ ডিসেম্বর ২০২৫ খ্রি. নবীনগর থানা, বাঞ্ছারামপুর থানা এবং নবীনগর সার্কেল অফিস পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় সংশ্লিষ্ট থানাসমূহের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চেকপোস্ট পরিচালনা কার্যক্রম, নিয়মিত টহল ব্যবস্থা এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গৃহীত নিরাপত্তা প্রস্তুতি নিবিড়ভাবে পর্যালোচনা করেন। তিনি নির্বাচনকালীন যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সকে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার বলেন, “জনগণের ভোটাধিকার সুরক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকল অফিসার ও ফোর্সকে সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।”

এছাড়াও তিনি অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধ দমনে আরও তৎপর হওয়ার জন্য বিশেষ নির্দেশনা দেন। পরিদর্শনকালে নবীনগর সার্কেল ও সংশ্লিষ্ট থানাসমূহের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাসহ ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork