1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
এমপি সাহেব হিসাব দাও’—নতুন রাজনৈতিক সংস্কৃতির অঙ্গীকার - জামায়াত প্রার্থী মো. মহসীন - dainikprobahobancharampur
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:৩১|
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আবু বকর সিদ্দিক পাভেল, উৎসবমুখর পরিবেশে বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা বাঞ্ছারামপুরে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের মিলনমেলা: আত্মবিশ্বাস, প্রস্তুতি ও অর্জনে ব্যতিক্রমী উদ্যোগ বাঞ্ছারামপুর তিতাস নদীর ভাঙন রোধে জরুরি তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে উদ্ধার এলজি ও চোরাই মোটরসাইকেল যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত।

এমপি সাহেব হিসাব দাও’—নতুন রাজনৈতিক সংস্কৃতির অঙ্গীকার – জামায়াত প্রার্থী মো. মহসীন

Reporter Name
  • Update Time : বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬,
  • 197 Time View
Oplus_131072

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. মহসীন বলেছেন, সংসদ সদস্য হওয়া মানে জমিদার হওয়া নয়; বরং জনগণের আমানতের পাহারাদার হওয়া। তিনি বলেন, “আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হই, তাহলে আমাদের মূল কর্মসূচি হবে— ‘এমপি সাহেব হিসাব দাও’।”

বুধবার (২৮ জানুয়ারি) বি‌কেল সা‌ড়ে ৪ টায় উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে শাহ্ রাহাত আলী মাজার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. মহসীন বলেন, “দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে, ভোটের পর জনপ্রতিনিধিদের আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি—ইনশাআল্লাহ আমার পেটে বা আমার পরিবারের পেটে জনগণের একটি অবৈধ টাকাও প্রবেশ করবে না। জনগণের আমানতের খেয়ানত করা আমার দ্বারা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, দেশে সুশাসনের অভাবে দুর্নীতি আজ প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, যা একটি মরণব্যাধিতে পরিণত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন কেবল ক্ষমতায় যাওয়ার লড়াই নয়; এটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আল্লাহভীরু ও সৎ নেতৃত্ব সংসদে গেলে জনগণের অধিকার ফিরবে এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

বি‌শেষ অ‌তি‌থির বক্ত‌ব্যে অধ‌্যাপক দেওয়ান মো. ন‌কিবুল হুদা বলেন, “আপনারা যদি আল্লাহভীরু, আমানতদার ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব চান, তাহলে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে আপনাদের মূল্যবান ভোট দিন। আমি আপনাদের ভোটের মর্যাদা রক্ষা করব এবং কোনো অন্যায়ের সঙ্গে আপস করব না। তিনি আরও বলেন, “আমরা যদি জনগণের ভোটে বিজয়ী হই, তাহলে সবাইকে সঙ্গে নিয়েই সরকার গঠন করব।”

ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ হামিদুল ইসলামের সঞ্চালনায় এবং শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা খেলাফত মজলিসের সহ-সভাপ‌তি মাওলানা সারোয়ার হোসাইন, উপজেলা সেক্রেটারি মো. শামীম নূর ইসলাম, খিলগাঁও থানা সে‌ক্রেটা‌রি মো. ইম‌তেয়াজ উদ্দিন, তেজখালী জামায়াতে ইসলামীর সভাপতি মো. সাইদুর রহমান, পাহাড়িয়াকা‌ন্দি ইউনিয়‌নের সভাপ‌তি মো. এনামুল হক, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মাহিমুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork