1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
আমার দল সরকার গঠন করলে মেঘনার ব্রীজসহ সকল রাস্তার উন্নয়ন করব ইনশাআল্লাহ - অধ্যাপক দেওয়ান মোঃ নকিবুল হুদা - dainikprobahobancharampur
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৯:৩২|
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আবু বকর সিদ্দিক পাভেল, উৎসবমুখর পরিবেশে বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা বাঞ্ছারামপুরে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের মিলনমেলা: আত্মবিশ্বাস, প্রস্তুতি ও অর্জনে ব্যতিক্রমী উদ্যোগ বাঞ্ছারামপুর তিতাস নদীর ভাঙন রোধে জরুরি তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে উদ্ধার এলজি ও চোরাই মোটরসাইকেল যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত।

আমার দল সরকার গঠন করলে মেঘনার ব্রীজসহ সকল রাস্তার উন্নয়ন করব ইনশাআল্লাহ – অধ্যাপক দেওয়ান মোঃ নকিবুল হুদা

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ১, ২০২৫,
  • 736 Time View
oplus_1026

স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন

“আমার দল সরকার গঠন করলে মেঘনার ব্রীজসহ সকল রাস্তার উন্নয়ন করব ইনশাআল্লাহ।  ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) -৬ এমপি প্রার্থী অধ্যাপক দেওয়ান নকিবুল হুদার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক মটর শোভাযাত্রার ও গণসংযোগের আয়োজন করে। বাঞ্ছারামপুরের বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন ইউনিট, বিভিন্ন ওয়ার্ড থেকে কর্মী বাহিনী মাতুর বাড়ির মোড়ে জড়ো হন।  বাঞ্ছারামপুর উপজেলার মাতুর বাড়ির মোড় থেকে শুরু করে, বাশগাড়ী, দশানী, আইয়ুবপুর, চরছয়ানী, কানাইনগর, খাসনগর, কড়ুইকান্দি, বাহেরচর পর্যন্ত এক বর্ণাঢ্য মটর শোভাযাত্রা ও গণসংযোগের পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। তিনি আরো বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দূর্ণীতি, সন্ত্রাস, চচাদাবাজ, মাদকমুক্ত বাংলাদেশ উপহার দিব। তাছাড়া মা-বোনদের ইজ্জতের হেফাজতসহ সকল নিরাপত্তা নিশ্চিত করব। । আমরা শুধু মুখে বলি না, কাজেও তা প্রমাণ করি। তার একটি প্রমাণ হলো ২০০১ সাল হতে ২০০৫ সাল পর্যন্ত দুই জন মন্ত্রী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর। গত ১৭ বছরেও তাদের কোন অপরাধ বা দূর্নীতি প্রমাণ করতে পারেনি ফ্যাসিস্ট সরকার।

এই মটর শোভাযাত্রা ও গণসংযোগে প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া)-৬ এর জামায়াতের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক দেওয়ান নকিবুল হুদা। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঞ্ছারামপুর শাখার আমীর মোহাম্মদ আবুল বাশার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শামীম নুর ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন সাদী, পৌর শাখার সাবেক সভাপতি মাসউদুর রহমান, জামায়াতের বাঞ্ছারামপুর পৌরসভা মেয়র প্রার্থী নুরে আলম, পাহাড়িয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এনামুল হক, উজানচর ইউনিয়ন জামায়াত সভাপতি মোহাম্মদ আলী লিটন ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারীগণ।

মটর শোভাযাত্রা ও গণসংযোগের স্লোগানে পুরো এলাকায় আনন্দের উচ্ছ্বাস উপলব্ধি করা যায়। স্লোগান ছিল তারুণ্যের প্রথম ভোট, দাঁড়িপাল্লার পক্ষে হোক। চারিদিকে একি শুনি, দাঁড়িপাল্লার জয়ধ্বনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork