1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
“আমার দল সরকার গঠন করলে দূর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক নির্মূল করে সকলের বসবাস উপযুক্ত একটি আধুনিক বাঞ্ছারামপুর গড়ে তুলব" - অধ্যাপক দেওয়ান মোঃ নকিবুল হুদা - dainikprobahobancharampur
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৯:৩১|
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আবু বকর সিদ্দিক পাভেল, উৎসবমুখর পরিবেশে বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা বাঞ্ছারামপুরে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের মিলনমেলা: আত্মবিশ্বাস, প্রস্তুতি ও অর্জনে ব্যতিক্রমী উদ্যোগ বাঞ্ছারামপুর তিতাস নদীর ভাঙন রোধে জরুরি তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে উদ্ধার এলজি ও চোরাই মোটরসাইকেল যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত।

“আমার দল সরকার গঠন করলে দূর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক নির্মূল করে সকলের বসবাস উপযুক্ত একটি আধুনিক বাঞ্ছারামপুর গড়ে তুলব” – অধ্যাপক দেওয়ান মোঃ নকিবুল হুদা

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ২৭, ২০২৫,
  • 747 Time View
Oplus_131074

স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন

“আমার দল সরকার গঠন করলে দূর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসমুক্ত ও মাদক মুক্ত সকলের বসবাস উপযুক্ত একটি আধুনিক বাঞ্ছারামপুর গড়ে তুলব” ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। তিনি আরো বলেন ভয় পাবেন না দাপটে, জবাব দিবেন ব্যালটে এবং নির্বাচনে বিনিয়োগ করে পুজি, ভোটের করব রুজি। তাই টাকা পয়সার কাছে বিক্রি হয়ে কাউকে ভোট দিবেন না। বাংলাদেশে একমাত্র দল যাদের কোন দুর্নীতির প্রমাণ নাই। ২০০১ সাল হতে ২০০৫ সাল পর্যন্ত দুই জন মন্ত্রী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর। গত ১৭ বছরেও তাদের এক পয়সার দূর্ণীতি প্রমাণ করতে পারে নাই।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ আবুল বাশার এর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শামীম নুর ইসলাম এর সঞ্চালনায় সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক দেওয়ান মোঃ নকিবুল হুদা।

এ সময় বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা নাছির উদ্দিন, উপজেলা সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন সাদী, পৌর শাখার সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সাবেক পৌর সভাপতি মাসউদুর রহমান, জামায়াতের বাঞ্ছারামপুর পৌরসভা মেয়র প্রার্থী নুরে আলম, পাহাড়িয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এনামুল হক, উজানচর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. নাছির উদ্দিন এবং উজানচর ইউনিয়ন জামায়াত সভাপতি মোহাম্মদ আলী লিটন প্রমুখ।

এ ছাড়া অনুষ্ঠানে বাঞ্ছারামপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ছাড়াও জামায়াতের বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork