
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে ট্রাক প্রতিকে নির্বাচন করবেন গণঅধিকার পরিষদের এসকে সফিকুল ইসলাম সফিক। তিনি আজ গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী হিসাবে সবার দোয়া ও সমর্থন চান। তিনি সংসদে গিয়ে এলাকার প্রতিনিধিত্ব করে একটি সুন্দর বাঞ্ছারামপুর গড়তে চান। তিনি ক্ষমতায় গেলে বাঞ্ছারামপুরকে মাদক, সন্ত্রাস, চাদাবাজ মুক্ত করতে চান। তার দল গত ১৭িট বছর মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে জেল খেটেছেন। নির্বাচনে জয়ী হয়ে বাঞ্ছারামপুর উপজেলার সকল ধরনের কর্মকাণ্ডের গতি ফিরিয়ে আনতে চান।
এসকে সফিকুল ইসলাম সফিক বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়ন এর বাহেরচর গ্রামের সন্তান। এলাকায়ও জনসমর্থন রয়েছে তার। ইতিমধ্যে তিনি এলাকায় জনসংযোগ শুরু করেছেন। ভোটারের দ্বারে দ্বারে গিয়ে নিজ দলের প্রতিক ট্রাক মার্কার জন্য ভোট চাইছেন। ঢাকার মিডিয়ায় আলোচিত মুখ হয়ে উঠেছেন এসকে সফিক।
নির্বাচন নিয়ে এসকে সফিক বলেন, এবার সুষ্ঠু নির্বাচন হবে ইনশাআল্লাহ, আপনারা সুযোগ দেন আমি আপনাদের হয়ে কিছু করবো, ‘আমি বাঞ্ছারামপুরকে নিয়ে স্বপ্ন দেখি। পুরো দেশে বাঞ্ছারামপুরকে ভিন্ন ভাবে পরিচিতি করতে চাই। আগামী নির্বাচনে আমি এই আসন থেকে লড়াই করবো। আপনারা আমার পাশে থাকবেন।
ব্রাহ্মণবাড়িয়া- ৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপির মনোনীত কোন প্রার্থী ঘোষণা করা হয় নাই। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির জন্য এই আসন ছেড়ে দেন বিএনপি। ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে লড়াইয়ে কে হবে এমপি এই নিয়ে চলছে গুঞ্জন। এই আসনে এমপি প্রার্থী গণঅধিকার পরিষদের প্রার্থী এসকে সফিক সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশি।