1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
বাঞ্ছারামপুরে জেলা প্রশাসক, যেখানেই দূর্নীতি-অনিয়ম, সেখানেই ফাটাকেষ্টর মতো ছুটে আসব - dainikprobahobancharampur
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সন্ধ্যা ৬:৪০|
শিরোনামঃ
যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত। বাঞ্ছারামপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু, দেওয়া হবে ৪৮ হাজারের বেশি শিশুকে সংরক্ষিত নারী আসনে অ্যাডভোকেট ইসমত আরা সুলতানাকে এমপি হিসেবে দেখতে চায় ব্রাহ্মণবাড়িয়া বাসী। বাঞ্ছারামপুরে প্রতীতি সংগীত নিকেতন এর বর্ষবরণ উৎসব উদযাপন বাঞ্ছারামপুরে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের কুফল নিয়ে মতবিনিময় সভা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বাঞ্ছারামপুরে জেলা প্রশাসক, যেখানেই দূর্নীতি-অনিয়ম, সেখানেই ফাটাকেষ্টর মতো ছুটে আসব

Reporter Name
  • Update Time : সোমবার, ডিসেম্বর ১, ২০২৫,
  • 533 Time View
oplus_1026

স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার নবাগত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেছেন, ‘যেখানেই অনিয়ম, দুর্নীতির খবর পাব, আমি ফাটাকেষ্টর মতো ছুটে আসব।’ তিনি আরো বলেন, ‘ঢোল ভাঙা নদীর দখল, পানির দূষণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। নদীটি যেন আগের মতো প্রাণ ফিরে পায় সে ব্যবস্থা করব। আর যারা নদী ও খাল দখল করেছে তাদের থেকে তা উদ্ধার করা হবে। বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও জনপ্রতিনিধি, সুধীজন ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় আওয়ামী লীগ নেতা ও বাঞ্ছারামপুর পৌরসভার সাবেক মেয়র (পলাতক) তোফাজ্জলের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ পাওয়ায় বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসককে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেন।

সভায় জেলা প্রশাসক বলেন, ‘আমি আপনাদেরই একজন। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে, এলাকার সব মানুষকে সঙ্গে নিয়ে কাজ করে বিভিন্ন সমস্যা সমাধান করব।

তিনি আরো বলেন, ‘বাল্যবিবাহ বন্ধে সকলের সহযোগিতা প্রয়োজন। জেলায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। বাঞ্ছারামপুর সাব-রেজিষ্টার অফিসে ভুয়া কাগজপত্র দিয়ে দলিল সম্পাদনের বিষয়টি খতিয়ে দেখার জন্য সহকারী কমিশনার ভূমি মহোদয়কে নির্দেশ দেন। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলায় যেন সমস্যা না হয়, সে দিকে রাজনীতিবিদদের খেয়াল রাখতে হবে।’

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরার সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার রবিউল হাসান ভুইয়া, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান, জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, উপজেলা প্রকৌশনী জাহাঙ্গীর আলম, বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কাজী মোস্তাইন বিল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদা আক্তার, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক কাজী সোহেল আহমেদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবরিন শারমিন শান্তা, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম ফারুক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, জনস্বাস্থ্য কর্মকর্তা প্রকৌশলী আবু সিয়াম, মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা, জামায়াতের উপজেলা সেক্রেটারী মোহাম্মদ শামীম নূর ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সালে মুছা, সহ-ছাত্রবিষয়ক সম্পাদক আবু কালাম, ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো নাসির আহমেদ, সহসভাপতি ফয়সাল আহমেদ খান, সহসভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক শামীম শিবলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork