1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
বাঞ্ছারামপুরে স্বেচ্ছাসেবকদলের জুলাই আন্দোলনের শহীদ ও বিমান দূর্ঘটনায় আহত এবং শহীদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল - dainikprobahobancharampur
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১২:৪৮|
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আবু বকর সিদ্দিক পাভেল, উৎসবমুখর পরিবেশে বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা বাঞ্ছারামপুরে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের মিলনমেলা: আত্মবিশ্বাস, প্রস্তুতি ও অর্জনে ব্যতিক্রমী উদ্যোগ বাঞ্ছারামপুর তিতাস নদীর ভাঙন রোধে জরুরি তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে উদ্ধার এলজি ও চোরাই মোটরসাইকেল যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত।

বাঞ্ছারামপুরে স্বেচ্ছাসেবকদলের জুলাই আন্দোলনের শহীদ ও বিমান দূর্ঘটনায় আহত এবং শহীদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫,
  • 304 Time View

স্টাফ রিপোর্টার

জুলাই আন্দোলনের সকল আহত-শহীদ এবং মাইলস্টোন স্কুলের বিমান দূর্ঘটনায় সকল আহত এবং শহীদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল করেছে বাঞ্ছারামপুর পৌর সেচ্ছাসেবকদল।

আজ সোমবার দুপুর ৩টায় বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে, বাঞ্ছারামপুর পৌর সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম ফাহাদ এর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শাহ আজিজ শাওন এর সঞ্চালনায় জুলাই আন্দোলনের সকল আহত-শহীদ এবং মাইলস্টোন স্কুলের বিমান দূর্ঘটনায় সকল আহত এবং শহীদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক ইব্রাহিম সরকার, বাঞ্ছারামপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মনিরুল হাসান আব্দুল্লাহ ,সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সিফাত আহমেদ, বাঞ্ছারামপুর উপজেলা শহীদ জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান, পৌর সেচ্ছাসেবকদলের সদস্য রাসেল, উপজেলা শহীদ জিয়া পরিষদের সহ সভাপতি শাহ আলম ও এস এম সুমন।উক্ত মিলাদ মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আবু বকর সিদ্দিক।

সার্বিক সহযোগিতা ছিলেন,পৌর সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মোঃ মহাসিন, সালাউদ্দিন এবং মোহাম্মদ রাদেন,মোশাররফ হোসেন অপু সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত অসংখ্য সেচ্ছাসেবকদলের নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork