1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
বাঞ্ছারামপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা - dainikprobahobancharampur
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১০:১০|
শিরোনামঃ
অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে উদ্ধার এলজি ও চোরাই মোটরসাইকেল যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত। বাঞ্ছারামপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু, দেওয়া হবে ৪৮ হাজারের বেশি শিশুকে সংরক্ষিত নারী আসনে অ্যাডভোকেট ইসমত আরা সুলতানাকে এমপি হিসেবে দেখতে চায় ব্রাহ্মণবাড়িয়া বাসী। বাঞ্ছারামপুরে প্রতীতি সংগীত নিকেতন এর বর্ষবরণ উৎসব উদযাপন

বাঞ্ছারামপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ১৬, ২০২৫,
  • 1115 Time View

বাঞ্ছারামপুর থেকে আলমগীর হোসেন

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৬ জুলাই) দুপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন মিলনায়তনে এই আয়োজন করা হয়। আলোচনা সভায় অংশগ্রহণকরীরা শহীদদের স্মরণে দাঁড়িয়ে নিরবতা পালন ও দোয়া করা হয়। এ সময় বক্তারা জুলাই শহীদদের স্মরণ করে স্মৃতিচারণ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারীদের “জুলাই ঘোষণাপত্র ও সনদ” এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মডেল থানার অফিসার্স ইনচার্জ মো. হাসান জামিল খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কাজী মোস্তায়েম বিল্লা, কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন, মৎস্য কর্মকর্তা সাইদা ইসলাম, এলজিইডি প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোহাম্মদ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম শিবলী, সহ-সভাপতি ফয়সল আহমেদ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা, বাঞ্ছারামপুর উপজেলা থেকে জুলাই আন্দোলনে আহত ও নিহত শহীদদের অভিভাবকবৃন্দ প্রমুখ।
এ সময় বক্তব্য দিতে গিয়ে বাঞ্ছারামপুর উপজেলা প্রেসক্লাবের নের্তৃবর্গ বলেন, উপজেলার ৮/৯ জন সংবাদকর্মী একটি অশুভ মামলাবাজদের খপ্পরে পড়েছে। ফ্যাসিষ্ট আওয়ামী লীগের বিরুদ্ধে যারা লিখে তাদের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork