1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
বাঞ্ছারামপুরে বিএনপির আয়োজনে দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ মাহফিল - dainikprobahobancharampur
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ২:২৫|
শিরোনামঃ
যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত। বাঞ্ছারামপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু, দেওয়া হবে ৪৮ হাজারের বেশি শিশুকে সংরক্ষিত নারী আসনে অ্যাডভোকেট ইসমত আরা সুলতানাকে এমপি হিসেবে দেখতে চায় ব্রাহ্মণবাড়িয়া বাসী। বাঞ্ছারামপুরে প্রতীতি সংগীত নিকেতন এর বর্ষবরণ উৎসব উদযাপন বাঞ্ছারামপুরে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের কুফল নিয়ে মতবিনিময় সভা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বাঞ্ছারামপুরে বিএনপির আয়োজনে দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ মাহফিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫,
  • 354 Time View
Oplus_131072

স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রাধানগর এলাকায় বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ। দোয়া মাহফিল শুরুর আগে বক্তব্যে তিনি বলেন, “যখন সারা পৃথিবী বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন বেগম জিয়া একা দেশের হাল ধরেছিলেন। তিনি ছিলেন জাতির দুঃসময়ের ভরসা। অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। আজ তিনি হাসপাতালের বেডে শারীরিক যন্ত্রণায় দিন কাটাচ্ছেন—এ দৃশ্য জাতির জন্য কষ্টদায়ক। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আপোষহীন এই নেত্রীকে দ্রুত সুস্থতা দান করেন এবং তার নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ আবার উন্মুক্ত হয়।”

অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশ। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একে এম ভিপি মুসা, জেলা বিএনপির সহ–আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মহসিন, জেলা বিএনপির সদস্য সালে মুসা, জেলা বিএনপির সদস্য ভিপি নাজমুল হুদা ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ।

বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন; তিনি বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক জীবন্ত প্রতীক। তার প্রতি যে অবিচার করা হচ্ছে, তা জনগণ কোনোদিন মেনে নেবে না। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি এবং তার নেতৃত্বে দেশে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করছি।”

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল আইয়ুম, আব্দুল করিম চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, সাংগঠনিক সম্পাদক এস এইচ জেড শুকরি সেলিম, দপ্তর সম্পাদক কামাল হোসেন এবং উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসেনসহ স্থানীয় বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার শতাধিক নেতাকর্মী।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork