1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
বাঞ্ছারামপুরে জামায়াতের এমপি প্রার্থী মোঃ মহসিনের দাড়িপাল্লার বিশাল গণমিছিল। - dainikprobahobancharampur
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১২:২৪|
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আবু বকর সিদ্দিক পাভেল, উৎসবমুখর পরিবেশে বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা বাঞ্ছারামপুরে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের মিলনমেলা: আত্মবিশ্বাস, প্রস্তুতি ও অর্জনে ব্যতিক্রমী উদ্যোগ বাঞ্ছারামপুর তিতাস নদীর ভাঙন রোধে জরুরি তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে উদ্ধার এলজি ও চোরাই মোটরসাইকেল যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত।

বাঞ্ছারামপুরে জামায়াতের এমপি প্রার্থী মোঃ মহসিনের দাড়িপাল্লার বিশাল গণমিছিল।

Reporter Name
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬,
  • 443 Time View
Oplus_131072

স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর  আাসনের জামায়াতের এমপি প্রার্থী মোঃ মহসিন এর দাড়িপাল্লার নির্বাচনী প্রচারের শেষ দিনে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা বাঞ্ছারামপুর মাওলাগঞ্জ বাজার মাঠে জড়ো হয়। মাওলাগঞ্জ বাজার থেকে  বাঞ্ছারামপুর উপজেলার পরিষদের সামনে, গালস্ স্কুল মার্কেট, জাহাঙ্গীর মার্কেট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানার মোড়, মোল্লা বাড়ির মোড়, মুসা মার্কেট, বাবু চেয়ারম্যান মার্কেট, বাদল মার্কেট, আমেনা প্লাজা, সোহেল মার্কেট, জগন্নাথপুর হয়ে মাতুর বাড়ির মোড়ে শেষ হয়। গণমিছিলে এমপি প্রার্থী মোঃ মহসিন  বলেন আমরা সন্ত্রাস, মাদক, ঘুষ, ইভটিজিং এর বিরুদ্ধে জিরু টলারেন্স থাকব ইনশাআল্লাহ। আমার দল জামায়াতে ইসলামী ক্ষমতা গেলে নারীদের পূর্ণ নিরাপত্তা দিব। আগামী ১২ তারিখ সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।

গণমিছিলে  দাঁড়িপাল্লা প্রতীকে একবার ভোট দিয়ে জামায়াতের রাষ্ট্র পরিচালনা কতটুকু সঠিক তা যাচাই করার জন্য প্রত্যেক ভোটারকে অনুরোধ করা হয়। মিছিল চলাকালে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান। আয়োজকরা জানান, জনগণের সাথে সরাসরি সম্পৃক্ততা বাড়ানো এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।

এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক দেওয়ান নকিবুল হুদা, উপজেলা আমীর কাজী মোঃ আবুল বাশার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ শামীম নুর ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন সাদী, পৌর জামায়াতের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ এনামুল হক, সাবেক পৌর সভাপতি মাসুদুর রহমান, পৌরসভা মেয়র প্রার্থী নুরে আলম, উজানচর ইউনিয়ন জামায়াত সভাপতি মোহাম্মদ আলী লিটন, জামায়াত নেতা মতিউর রহমানসহ সকল শ্রেণির নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork