1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত - dainikprobahobancharampur
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৯:০৪|
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আবু বকর সিদ্দিক পাভেল, উৎসবমুখর পরিবেশে বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা বাঞ্ছারামপুরে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের মিলনমেলা: আত্মবিশ্বাস, প্রস্তুতি ও অর্জনে ব্যতিক্রমী উদ্যোগ বাঞ্ছারামপুর তিতাস নদীর ভাঙন রোধে জরুরি তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে উদ্ধার এলজি ও চোরাই মোটরসাইকেল যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬,
  • 172 Time View
Oplus_131074

স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।  আজ শুক্রবার সকাল ১০ টা থেকে এই সভা উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী এসে জড়ো হতে থাকে। ঠিক ১০টায় বাঞ্ছারামপুর মাওলাগঞ্জ বাজার মাঠটি কানায় কানায় ভরে উঠে ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার উপস্থিত হন।

জামায়াতে ইসলামীর উপজেলা সভাপতি কাজী আবুল বাশার এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি শামীম নুর ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।

প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৬ বাঞ্ছারামপুর আসনের জামায়াতের এমপি প্রার্থী মোঃ মহসিন মিয়া।  তিনি বলেন বাঞ্ছারামপুর উপজেলাটি মেঘনা তিতাস বিধৌত অঞ্চল, জামায়াত সরকার গঠন করলে উলুকান্দি থেকে দক্ষিণ বাহেরচর পর্যন্ত ২৫ কিলোমিটার মেরিন ড্রাইভ নির্মাণ করা হবে। যাতে বাঞ্ছারামপুরের আর্থিক উন্নয়ন সাধিত হয়।

বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মোঃবজাহিদুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য মাওলানা মোবারক হোসাইন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা জোনায়েদ হাসান, দেওয়ান নকিবুল হুদা, খেলাফত মজলিসের মাওলানা আমজাদ হোসাইন আশরাফী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এজিএস মাসুদ রানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইয়াসিন আরাফাত, মাওলানা সরোয়ার হোসেন আলমগীর, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মাজেদুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন আগামী নির্বাচনে দাড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করিলে আমরা পাব শান্তিপ্রিয়, দূর্নীতি মুক্ত, মাদকমুক্ত বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork