1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ফ্রী মেডিকেল ক্যাম্প - dainikprobahobancharampur
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:৩৯|
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আবু বকর সিদ্দিক পাভেল, উৎসবমুখর পরিবেশে বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা বাঞ্ছারামপুরে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের মিলনমেলা: আত্মবিশ্বাস, প্রস্তুতি ও অর্জনে ব্যতিক্রমী উদ্যোগ বাঞ্ছারামপুর তিতাস নদীর ভাঙন রোধে জরুরি তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে উদ্ধার এলজি ও চোরাই মোটরসাইকেল যথাযোগ্য মর্যাদায় বাঞ্ছারামপুরে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন ফারুকের হুমকির মূখে নিরাপত্তাহীনতায় আছেন ছলিমাবাদের প্রবাসী মাসুদ রানার পরিবার রাজনীতি কখনো টোকাই, হাইব্রিড কিংবা সুবিধাবাদীদের হাতে নিরাপদ থাকে না” বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়া সুশাসন ও উন্নয়নে বাঞ্ছারামপুরে ইউএনও তারিকুল ইসলামের কার্যক্রম প্রশংসিত।

ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ফ্রী মেডিকেল ক্যাম্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫,
  • 275 Time View
oplus_2

স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরের ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় করেছে মানবতা রক্তদান সংঘ। ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্ধান শিক্ষক মোঃ হুমায়ূন কবিরের সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ উল্লাহ এর সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। যেখানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও মেডিসিন সেবা প্রদান করা হয়।
❝ব্যয় করি কিছু সময়, রক্তদিয়ে করবো মোরা মানবতার জয় ❞ এই স্লোগান এর মাধ্যমে ১৪ ই আগষ্ট ২০১৯ সালে মানবতা রক্তদান সংঘের পথ চলা। শীতবস্ত্র বিতরণ, ঈদ উপহার বিতরণ, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, সবুজয়ান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, অসহায় রোগীদের বিনামূল্যে মেডিকেল সেবা প্রদান, মানবতার জন্য কাজকে আরো প্রসারিত করতেই মানবতা ফাউন্ডেশন নামে আরেকটি সংগঠন প্রতিষ্ঠা লাভ করে।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি হাসান জামিন খান প্রধান অতিথি হিসাবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে গঠনমুলক বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আব্দুর রাজ্জাক, ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মমতাজ বেগম, ছলিমাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক খায়ের আহমেদ, মোহাম্মদ শামীম আহমেদ, স্বেচ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিলেন মানবতা রক্তদান সংঘের উপদেষ্টা মন্ডলী সদস্য আশিকুর রহমান সুমন, মেহেদী হাসান সিয়াম, মো.রিদয় মিয়া, মো. নাঈম ইসলাম, হৃদয় চন্দ্র বিশ্বাস, মোঃ রাসেল মিয়া, মো.আলামিন, মো.ইমন, মো.জালাল ,মো.ফয়সালপল্লবী, পাপিয়াসহ প্রমুখ।

সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর ক্যাম্পিং সহায়তায় রক্তদান কার্যক্রম শুরু হয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে সারাদিন ব্যাপি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

ডা. আব্দুর রাজ্জাক বলেন, চার মাস অন্তর অন্তর রক্তদান করা যায়, রক্তদান করলে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভি সহ ক্যান্সার এবং হৃদরোগ থেকে মুক্তি পাওয়া যায়। কেননা রক্তদানের সময় বেশ কিছু পরীক্ষা করতে হয়। উপকারের পাশাপাশি প্রশান্তি লাভ।

মোঃ হুমায়ুন কবির বলেন, শিক্ষার্থীদের জন্য রক্তের গ্রুপ জানাটা খুবই জরুরী মানবতা রক্তদান সংঘের প্রতি কৃতজ্ঞতা যারা বিনামূল্যে ব্যবস্থা করে দিয়েছেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যখন তোমরা প্রাপ্তবয়স্ক হবে এবং রক্তদানের সময় হবে অবশ্যই মুমূর্ষু রোগীকে রক্তদান করবে ।

প্রধান অতিথি হাসান জামিল খান বলেন, রক্তদান মহৎ গুণ, রক্তদানের মাধ্যমে তরুণরা এগিয়ে আসলে মাদক থেকে তরুণরা বিরত থাকবে। কেননা যারা নিয়মিত রক্তদান করে তারা মাদক সেবন করতে পারে না।
তাই তরুণদের যদি আমরা মানবিক কাজে উদ্বুদ্ধ করতে পারি তাহলে চুরি, ছিনতাই, মাদক সেবন থেকে তাদের রক্ষা করা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork