1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dainikprobahobancharampur@gmail.com : news :
বাঞ্ছারামপুরে ৯৫০ জন কৃষকের মাঝে সরকার প্রদত্ত কৃষি উপকরণ বিতরণ - dainikprobahobancharampur
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৪:২৩|
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনে অ্যাডভোকেট ইসমত আরা সুলতানাকে এমপি হিসেবে দেখতে চায় ব্রাহ্মণবাড়িয়া বাসী। বাঞ্ছারামপুরে প্রতীতি সংগীত নিকেতন এর বর্ষবরণ উৎসব উদযাপন বাঞ্ছারামপুরে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের কুফল নিয়ে মতবিনিময় সভা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বাঞ্ছারামপুরে হায়দরনগর গ্রামে কেরির বড়ি খেয়ে গৃহবধূর মৃত্যু, স্বামী হুমায়ুন পলাতক। বাঞ্ছারামপুর ছলিমাবাদে মরহুম কালু মিয়া মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমকালো আয়োজন বাঞ্ছারামপুরে ৫ মাদক কারবারী গ্রেফতার বাঞ্ছারামপুর প্রতারণায় ১৩ লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণ আত্মসাৎ: শ্বশুরবাড়ির ৪ জনের বিরুদ্ধে অভিযোগ তিন জন গ্রেফতার। বাঞ্ছারামপুরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, পরোয়ানাভুক্ত আরও ৪ গ্রেফতার বাঞ্ছারামপুর পৌর সভার উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাঞ্ছারামপুরে বাংলাদেশ স্কাউটস এর জাতীয় স্কাউট দিবস উপলক্ষে আনন্দ রেলী

বাঞ্ছারামপুরে ৯৫০ জন কৃষকের মাঝে সরকার প্রদত্ত কৃষি উপকরণ বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ১, ২০২৬,
  • 38 Time View

বাঞ্ছারামপুরে ৯৫০ জন কৃষকের মাঝে সরকার প্রদত্ত কৃষি উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আজ বুধবার (১এপ্রিল) ১২টায়২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনা কর্মসূচীর মালামাল বিতরণ করা হয়েছে।

কৃষি উপকরণ বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার তারিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আবদুল্লা আল মামুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা  সাবরিনা শারমিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. মানিকুর রহমান প্রমূখ।

উপজেলার ১৩টি ইউনিয়নের মোট ৯শত ৫০ কৃষক/ কৃষাণীর মাঝে এসময় বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে

১শত জন কৃষক বিনামূল্যে, জনপ্রতি ১ বিঘা জমিতে তিল চাষের জন্য  ০১ কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি, ০৫ কেজি এমওপি সার দেয়া হয়েছে।

১শত ৫০ জন কৃষক বিনামূল্যে, জনপ্রতি ১ বিঘা জমিতে পাট চাষের জন্য  ০১ কেজি পাট বীজ, ০৫ কেজি ডিএপি, ০৫ কেজি এমওপি সার পেয়েছেন।

৭শত জন কৃষক বিনামূল্যে, জনপ্রতি ১ বিঘা জমিতে আউশ ধান চাষের জন্য  ০৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    Themes Created by BDITWork